1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সরকারকে ঠেলা দিয়ে ফেলে দেয়ার মত ক্ষমতা কারো নেই,মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ৮:১৫|
সংবাদ শিরোনামঃ
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

সরকারকে ঠেলা দিয়ে ফেলে দেয়ার মত ক্ষমতা কারো নেই,মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৪৮১ বার পড়া হয়েছে

মতলব উত্তর ব্যুরোঃ- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন,বিএনপি জামাত ভোটে বিশ্বাস করে না,তারা নির্বাচনে আসতে চায় না।তবে ক্ষমতায় যাওয়ার একমাত্র সিড়ি ভোট। তাই নির্বাচনে না আসলে তারা ক্ষমতায় কীভাবে আসবে। আর জোর জবরদস্তি করে ক্ষমতায় যাওয়া যাবে না। শনিবার (১৪ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকার শান্তির সরকার। উন্নয়নের সরকার। এই সরকারকে ঠেলা দিয়ে ফেলে দেওয়ার মত ক্ষমতা কারো নেই।

তিনি আরো বলেন, দেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার কর্মীবান্ধব। গরীব ও অসহায় মানুষের পাশে থাকাই হলো আওয়ামী লীগের রাজনীতি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন বাজি রেখে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।মায়া চৌধুরী বলেন, বিএনপি-জামাত যতই চেষ্টা করুক বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা করতে তাদের সে সুযোগ দেয়া হবে না। অজুহাত আর বিদেশিদের উপর ভর করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন তাদের স্বপ্ন রয়ে যাবে।

জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মকবিল হোসনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু।

আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আ’লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধরণ সম্পদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, গাজী ইলিয়াছুর রহমান, জাতীয় শ্রমিকলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক লায়ন ফারুক আহমেদ তিতাস, আ’লীগ নেতা কামাল হোসেন গাজী, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা দেলোয়ার হোসেন দানেশ, জহিরাবাদ ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি শুকুর মৃধা, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি পারভীন শরীফ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য গাজী সম্রাট, ইউনিয়ন যুবলীগের সভাপতি স্বপন মল্লিক, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিপন মল্লিক, সাধারণ সম্পাদক পাপ্পু সরকার’সহ আরো অনেকে।

এসময় উপস্থিত ছিলেন, জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, আ’লীগের উপকমিটির সাবেক সদস্য আহসান উল্ল্যাহ হাসান, আবু বক্কর সবুজ, ফরাজীকান্দি ইউনিয়ন আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বাবু সরকার, যুবলীগ নেতা ইউসুফ বাপ্পী, সাবেক ছাত্রলীগ নেতা নোমান দেওয়ান’সহ উপজেলা আওয়ামী, যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com