1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ৩:৫১|
সংবাদ শিরোনামঃ
‎গৌরনদীতে শিব চতুর্দশী ব্রত উপলক্ষে পূজা ও আলোচনা সভা অনুষ্ঠিত উদ্বোধনের অপেক্ষায় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার গৌরনদীতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে মুক্তিযোদ্ধার ঘর নির্মাণ কাজ তিন মাস ধরে বন্ধ নামাজ পড়তে গেল আর ফিরে আসলো না তারেক রহমান মরহুম পিতার মতো-ই সংবাদপত্র-সাংবাদিক বান্ধব, সাংবাদিকদের জন্য নিশ্চয়ই তিনি কিছু করবেন রাজশাহী চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ নড়াইল-১: নির্বাচিত সংসদ সদস্যকে মন্ত্রী হিসেবে দেখতে চায় ভোটাররা রামপালে রাজনৈতিক উত্তাপে হামলা শিশুসহ আহত ৪ আমের মুকুলে মুখর কালিয়া-নড়াগাতীর প্রত্যন্ত গ্রাম, সুবাসে ভরে উঠেছে জনপদ—ভালো ফলনের প্রত্যাশা নড়াইল জেলা প্রশাসকের সাথে আরজেএফ’র সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ সংসদীয় আসন (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। চূড়ান্ত ফলাফলে নির্ধারিত সংখ্যক ভোট না পাওয়ায় তাদের জামানত হারাতে হয়েছে।
নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী মোট বৈধ ভোটের এক অষ্টমাংশের (১২ দশমিক ৫ শতাংশ) কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে দুইজন ওই শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছেন। প্রার্থীরা হচ্ছেন জাতীয় পার্টি (জেপি) মনোনীত বাইসাইকেল প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সেকেন্দার আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. রাসেল সরদার মেহেদী এর আগে প্রকাশিত ফলাফলে দেখা যায়, ১২৯টি ভোটকেন্দ্রের গণনা শেষে শীর্ষ প্রার্থীরা উল্লেখযোগ্য ভোট পেলেও বাকি কয়েকজন প্রার্থী তুলনামূলক কম ভোটে পিছিয়ে পড়েন। ফলে নিয়ম অনুযায়ী দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্তের বিষয়টি নিশ্চিত হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধান দুই প্রার্থীর মধ্যে মূল লড়াই হওয়ায় অন্যান্য প্রার্থীরা প্রত্যাশিত ভোট পাননি। এতে ভোটের ব্যবধানও ছিল লক্ষণীয়।

উল্লেখ্য, বরিশাল বিভাগের অন্যান্য আসনেও একাধিক প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com