1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শ্রীপুরে জমি দখল ও জীবননাশের হুমকি, থানায় জিডি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১১:১৯|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী নগরীতে জমি দখলে বেড়া দিলেন বিএনপি নেতার ভাই দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত,, ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জ পৌরসভায় অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান  গৌরনদীতে নকল স্বর্ণের বারসহ যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ উজিরপুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে একটি পরিবারের স্বপ্ন পুরে ছাই। প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। লালপুরে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে র‍্যালি ও মানবন্ধন ঈদুল আযহা উপলক্ষে নড়াইলবাসীকে শুভেচ্ছা জানালেন জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াগাতী থানা বিএনপির পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ

শ্রীপুরে জমি দখল ও জীবননাশের হুমকি, থানায় জিডি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৮২ বার পড়া হয়েছে

মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার চরশ্রীপুর গ্রামে ইন্দ্রজিৎ বিশ্বাসের বিরুদ্ধে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন প্রতিবেশী নিশিকান্ত মন্ডল।

শুক্রবার(১ডিসেম্বর) নিশিকান্ত মন্ডলের জমি দখল ও তিনি ও তার পরিবারের সদস্যদের প্রাণের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৩১) করেছেন।

সাধারণ ডায়েরি থেকে জানা যায় , শ্রীপুর সদর ইউনিয়নের চরশ্রীপুর গ্রামের বাসিন্দা সুকুমার বিশ্বাসের ছেলে ইন্দ্রজিৎ বিশ্বাসের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল প্রতিবেশি নিশিকান্ত মন্ডলের। গত মঙ্গলবার (২৮নভেম্বর) আনুমানিক সকাল ১০ টার দিকে চরশ্রীপুর গ্রামে নিশিকান্ত মন্ডলের বাড়ির পূর্ব পাশে পুকুরের ধারে ইন্দ্রজিৎ বিশ্বাসের সাথে কথা কাটাকাটি হয় নিশিকান্ত মন্ডলের। একপর্যায়ে ইন্দ্রজিৎ নিশিকান্ত মন্ডলসহ তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে জানে মেরে ফেলার হুমকি প্রদান করেন।

নিশিকান্ত মন্ডল আইনগত সহযোগিতা পাওয়ার জন্য ও ভবিষ্যৎ নিরাপত্তার জন্য শুক্রবার শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

এবিষয়ে ইন্দ্রজিৎ বিশ্বাস জানান, আমার বিরুদ্ধে নিশিকান্ত মন্ডল থানায় মিথ্যা অভিযোগ দিয়ে সাধারণ ডায়েরি করেছেন।

শ্রীপুর থানার ওসি (তদন্ত)গৌতম কুমার ঠাকুর এঘটনার বিষয়ে কোন মন্তব্য করেন নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com