1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে শিক্ষার্থীদের হাতে খাতা,কলম ও মাটির ব্যাংক তুলে দিলো ওয়ার্ল্ড ভিশন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| বিকাল ৪:২৮|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি এমদাদুল হক খান সম্পাদক এ্যাড,শাকিল গৌরনদী প্রথম আলো বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল মাদারীপুরের ডাসারে শশুর বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর অনশন। পঞ্চগড়-ঢাকা মহাসড়কে সাইকেল-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা শুরু দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই গৌরনদীতে আওয়ামীলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে আহত। রামপালে শিক্ষার্থীদের হাতে খাতা,কলম ও মাটির ব্যাংক তুলে দিলো ওয়ার্ল্ড ভিশন ৯৫ বছরেও আদালতে সক্রিয়: ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এক জীবন্ত কিংবদন্তি পঞ্চগড়ের বোদায় ড্রামে ভরে ডিজেল বিক্রির অপরাধে জরিমানা

রামপালে শিক্ষার্থীদের হাতে খাতা,কলম ও মাটির ব্যাংক তুলে দিলো ওয়ার্ল্ড ভিশন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

 

মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ-

বাগেরহাটের রামপালে শিক্ষার্থীদের জীবন মান উন্নয়ন, লেখাপড়ার প্রতি আগ্রহ, ও সঞ্চয়ী হয়ে জীবন গড়ার অভ্যাস গড়ার উদ্যশ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের আয়োজনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে কলম,খাতা ও মাটির ব্যাংক তুলে দেওয়া ও উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।

৩১ মার্চ (মঙ্গলবার) সকাল সাড়ে নয়টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এরিয়া প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাব্বত আলী,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহীনুর রহমান, একাডেমীক সুপারভাইজার পুষ্পেন রায়,চাইল্ড প্রোটেকশন অফিসার লিটন হিউবার্ট কোড়াইয়া, প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর, সাংবাদিক মোঃ আকাশ উজ্জামান শেখ সহ শিশু ফোরামের সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুলের কোমলমতি উপকারভোগী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দু

প্রধান অতিথির বক্তব্যে বলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের এই উদ্যোগ টা সত্যিই প্রশংসনীয় । শিক্ষার্থীদের মাঝে ছোট বেলা থেকে টাকা জমানোর মনোভাব টা সৃষ্টি হবে এবং খাতা কলম পেয়ে তাদের যেমন লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হবে তেমনি
তাদের অভিভাবকদের উপর থেকে এই ব্যায়ের অর্থ সেভ হবে।

উল্লেখ্য যে রামপালের বিভিন্ন স্থানে ধারাবাহিকতায় নিবন্ধিত ও অনিবন্ধিত মোট ৫২৭৫ জনকে শিক্ষার্থীদের মাঝে প্রতিজনকে ৬ টি করে খাতা এবং ১০টি করে কলম ও একটি করে মাটির ব্যাংক দেওয়া হবে

অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন মোঃ আবিদ হাসান এবং লামিয়া সুলতানা ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com