
মোঃ আকাশ উজ্জামান শেখ’ রামপাল বাগেরহাট প্রতিনিধিঃ-
জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ অনুষ্ঠিত হয়ে গেলো ৪ দিন হলো কিন্তু তার রেশ এখনো সক্রিয় । রাজনৈতিক দ্বন্দ্ব ও ব্যাক্তিগত শত্রুতার প্রতিশোধের আগুন ছড়িয়ে পড়েছে রামপালের অলিগলিতে তার ই অংশ হিসেবে উপজেলার পেড়িখালী ইউনিয়নের সিকিরডাঙ্গা গ্রামে এক সন্ত্রাসী হামলায় চারজন আহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে রাজনৈতিক বিরোধের জেরে ১৫ ফেব্রুয়ারি ( রবিবার) সকালে সিকিরডাঙ্গা গ্রামে মোতাহার এর লোকজন নানা ধরনের কুকথা বলতে থাকে এবং তারা রাস্তায় বের হতে পারবেনা বলে হুমকি ধামকি দেওয়ার এক পর্যায়ে বিএনপি কর্মী রফিকুল সিকদার, মিরাজুল সিকদার ও মোঃ সেলিম শেখের উপর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এতে মোঃ সেলিম শেখ গুরুতর জখম হয়।
হামলার এক পর্যায়ে স্থানীয় লোকজন ছুটে এসে
হামলাকারীদের প্রতিহত করে এবং আহতদের উদ্ধার প্রাথমিক চিকিৎসার জন্য রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন
অভিযুক্তরা হলেন ইউনিয়নের (২) দুই নং সিকিরডাঙ্গা ওয়ার্ডের জামায়াতের সভাপতি মোঃ মোজাহিদুল ইসলাম,আব্দুর রশিদ এর ছেলে মোঃ রাজিব শেখ,মৃত্যু-মোঃ আকরাম শেখের ছেলে মোঃ বাবু শেখ ,মোঃ মহসিন শেখের ছেলে মোঃ ইয়াছিন শেখ , মোঃ শাহিদ মোড়ল এর ছেলে মো, আইয়ুব মোড়ল,আতিয়ার শেখের ছেলে মোঃ রাসেল শেখ ,মোঃ কামাল শেখের ছেলে আতিয়ার শেখ, মৃত্যু- দলিল উদ্দিন শেখ এর ছেলে শাহিদ ,মৃত্যু- জোনাবআলী মোড়লের ছেলে শাহাদাত মোড়ল,শাহাদাত মোড়ল এর ছেলে নাঈম মোড়ল,ইলিয়াস শেখ এর ছেলে মোঃ ইমন শেখ,আব্দুর রহমান সরদারের ছেলে মোঃ শিমুল সরদার , রজব আলী শেখেল ছেলে আব্দুল্লাহ শেখ মোবারক শেখের ছেলে মোঃ জাকারিয়া
আহতের পরিবার সন্ত্রাসী হামলাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান
রামপাল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন আমি এ বিষয়ে অবগত হয়েছি তবে এখনো লিখিত কোন অভিযোগ পাইনি অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।