1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজাপুরে পিস্তল গুলি ও ফেনিসিডিলসহ এক নারী আটক  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি….তথ্যমন্ত্রী জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়ে আবারও গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ আমীর খসরু পুরস্কারে সম্মানিত গৌরনদী শিশু একাডেমির পরিচালক ওস্তাদ বাবুল সোম কেন্দ্রীয় নির্দেশনায় ১৪৩ জনের নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা। বিপিপিএর ছাড় ও মূল্যায়ন কমিটির সুপারিশ; প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন সড়কে ঝরল সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক।

রাজাপুরে পিস্তল গুলি ও ফেনিসিডিলসহ এক নারী আটক 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৩৫ বার পড়া হয়েছে

মো. নাঈম হাসান ঈমন,ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠির রাজাপুরে একটি দেশীয় পিস্তল, ১০ রাউন্ড গুলি ১৫ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী নারীকে আটক করেছে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা। বুধবার রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৃথক দুইটি মামলাসহ রাজাপুর থানায় সোপর্দ করেন।

২টি মামলার বাদী বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ইশতিয়াক হোসেন  বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, বরিশাল এর সহকারি পরিচালক মোহাম্মদ এনায়েত হোসেন এর নির্দেশনায় অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় উপজেলার গালুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কানুদাশকাঠী গ্রামের মৃত মানিক হাওলাদারের ছেলে আল আমিন হোসেনের বসত ঘরে অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনিসিডিল উদ্ধার করে। এ সময় বসত ঘর তল্লাশী করার সময় ১৫ বোতল ফেনিসিডিলের সাথে একটি দেশীয় পিস্তল, ১০ রাউন্ড তাজা কার্তুজ খুঁজে পায় তারা। তাদের উপস্থিতি টের পেয়ে আল-আমিন পালিয়ে গেলেও তার স্ত্রী রজিনা বেগম (২৮) কে আটক করতে সক্ষম হয়। আল আমিন হোসেন অভিযানের পর থেকে পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে আটককৃত রোজিনাকে এক নাম্বার এবং আল আমিন হোসেন (৩০) কে দুই নাম্বার আসামি করে রাজাপুর থানায় এস আই ইশতিয়াক হোসেন বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে পৃথক ২ টি মামলা (নং ২ ও ৩) করা হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ওই নারীকে প্রধান আসামী করে মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়েছে। এ মামলায় তার স্বামী আলামিনকেও আসামী করা হয়েছে। এ নারীর নামে আগের কোন মামলা না থাকলেও তার স্বামী আলামিনের নামে তিনটি মাদক মামলা রয়েছে। রজিনাকে বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com