1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে রিকশার যাত্রীদের লক্ষ্য করে বাইক থেকে ছিনতাই বৃদ্ধি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| সোমবার| সকাল ৬:০৬|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে জমকালো আয়োজনে বাংলাদেশের আলো পত্রিকার ১৭তম বর্ষপূর্তি উদযাপন। রাজশাহীতে দ্রুত ইপিজেড স্থাপন ও স্বাস্থ্যসেবা আধুনিকায়নের অঙ্গীকার ডা. জাহাঙ্গীরের রাজশাহীতে হ্যাঁ ভোটের প্রচার গাড়ির উদ্বোধন করলেন দাঁড়িপাল্লার প্রার্থী ডা. জাহাঙ্গীর রাজশাহীতে রিকশার যাত্রীদের লক্ষ্য করে বাইক থেকে ছিনতাই বৃদ্ধি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। বরিশাল-১ আসনে গৈলা ইউনিয়নের হাওলাদার বাড়িতে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত কেন্দ্রীয় বিএনপি নেতা আকন কুদ্দুছুরের ধানের শীষের পক্ষে গণসংযোগ ব‌র্ণিল আ‌য়োজ‌নে কাল‌কি‌নি সৈয়দ আবুল হো‌সেন একা‌ডেমি‌তে ইংলিশ সপ্তাহ উদযাপন দুর্গাপুরে আমার বাড়ি আমার খামার পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে খাস পুকুর লিজ ইজারায় আবেদন অবৈধ। এই শহরে এখনো রিকশায় চলাফেরা করেন মিজানুর রহমান মিনু রাজশাহীতে ফ্লাটের মেঝেতে স্ত্রীর লাশ, বিছানায় পড়ে ছিলেন আহত সাংবাদিক

রাজশাহীতে রিকশার যাত্রীদের লক্ষ্য করে বাইক থেকে ছিনতাই বৃদ্ধি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা, রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

পুলিশ টহলে থাকলেও সাধারণ জনগণ পাচ্ছে না কোন উপকার।

রাজশাহীতে দিন দিন বেড়েই চলেছে রিকশার যাত্রীদের লক্ষ্য করে মোটরসাইকেলে এসে ছিনতাইয়ের ঘটনা। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক – সিএমবি থেকে টি-বাধ এর রাস্তা, লক্ষ্মীপুর থেকে বন্ধ গেট, বিমান চত্বর থেকে নওদাপাড়া। অলিগলি ও কম জনবহুল এলাকায় প্রায় প্রতিদিনই এমন অপরাধ সংঘটিত হচ্ছে।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, দুই থেকে তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলে করে এসে চলন্ত রিকশার যাত্রীদের মোবাইল ফোন, মানিব্যাগ, ব্যাগ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। হঠাৎ আক্রমণের ফলে অনেক সময় যাত্রীরা রিকশা থেকে পড়ে গিয়ে আহত হচ্ছেন বলেও জানা গেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এ ধরনের ঘটনার সময় সামনে পুলিশের টহল ভ্যান থাকা সত্ত্বেও ভুক্তভোগীরা কোন সাহায্য পাচ্ছে না। পরে ভুক্তভোগীরা থানায় গিয়ে অভিযোগ করলেও প্রত্যাশিত কোনো সহায়তা পাচ্ছেন না। অভিযোগ উঠেছে। অনেকেই জানান, পুলিশ সাধারণ ডায়েরি নিতে অবহেলা করছে কিংবা তদন্তের আশ্বাস দিলেও কার্যকর কোনো অগ্রগতি দেখা যায় না।এমনকি সিসিটিভি ক্যামেরা চেক করে তদন্ত করতে বলা হলেও সিসিটিভি ক্যামেরা নষ্ট বলা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ছিনতাইকারীরা পুলিশের তৎপরতার অভাবকে সুযোগ হিসেবে নিচ্ছে। নিয়মিত টহল না থাকা, সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীদের তল্লাশি না করা এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার না হওয়ায় ছিনতাইকারীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

নগরবাসীর দাবি, অবিলম্বে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পুলিশের টহল জোরদার করা, সিসিটিভি ক্যামেরার নজরদারি বৃদ্ধি এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। তা না হলে রাজশাহীতে সাধারণ মানুষের চলাচল আরও অনিরাপদ হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নগরবাসী দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com