1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে যুবদলের ত্যাগীদের বাদ দিয়ে ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগে মানববন্ধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ৪:২১|
সংবাদ শিরোনামঃ
নড়াইল-১ আসনের নবনির্বাচিত এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা উজিরপুরে সেচ্ছাসেবক দলের ইউসুফ মীরার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন কালিয়ায় সাইবার সুরক্ষা আইনে মামলা: ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে অপপ্রচার ও প্রতারণা, যুবক কারাগারে সহাবস্থানের রাজনীতি: রাজশাহীতে এক ইতিবাচক বার্তা রাজশাহীতে যুবদলের ত্যাগীদের বাদ দিয়ে ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগে মানববন্ধন কালিয়ায় মতবিনিময় সভায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম ভোক্তা অধিকারের অভিযানে বাধা; প্রতিবাদে রাজশাহীতে ক্যাবের মানববন্ধন ‎গৌরনদী-আগৈলঝাড়ায় ভোটকেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের শুভেচ্ছা বিনিময় ২০ হাজার কিমি খাল খনন ও বৃক্ষরোপণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে: গৌরনদীতে তথ্যমন্ত্রী দেবীগঞ্জে শালডাঙ্গায় জমি বিরোধে সংঘর্ষ, আহত-২

রাজশাহীতে যুবদলের ত্যাগীদের বাদ দিয়ে ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগে মানববন্ধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

রাজশাহী মহানগরীর ৪১টি সাংগঠনিক ওয়ার্ডের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ‘ফ্যাসিস্টদের পুনর্বাসন’-এর অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বঞ্চিত নেতাকর্মীরা।

রোববার (দুপুর ১২টা) নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, বিগত ১৭ বছর ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার’ পতনের আন্দোলনে রাজশাহী মহানগর যুবদলের নেতাকর্মীরা আওয়ামী লীগের শাসনামলে জেল-জুলুম, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই বাড়িতে অবস্থান করতে পারেননি।

বক্তারা অভিযোগ করেন, সেই ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে রাজশাহী মহানগরীর ৪১টি সাংগঠনিক ওয়ার্ডের কমিটিতে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসন করা হচ্ছে। এ ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মানববন্ধন থেকে রাজশাহী মহানগর যুবদলের ৪১টি ওয়ার্ডে গঠিত নতুন ‘পকেট কমিটি’ বাতিল করে অনতিবিলম্বে পুনরায় কমিটি গঠনের দাবি জানানো হয়। পাশাপাশি আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও অভিযোগ করেন, ৫ আগস্টের আগে যারা স্বৈরাচারী আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে ছিলেন—এমন যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডারদের যুবদলের ৪১টি ওয়ার্ড কমিটিতে অর্থের বিনিময়ে (প্রায় ২০০ জনকে) স্থান দেওয়া হয়েছে। এর মাধ্যমে রাজশাহী মহানগর যুবদলের সাংগঠনিক ভিত্তি দুর্বল করার চেষ্টা চলছে বলেও তারা দাবি করেন।

এ ঘটনায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ তোলা হয়। এছাড়া, বিগত সময়ে আওয়ামী লীগের পক্ষে কাজ করার অভিযোগে দলীয়ভাবে শোকজ হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ ও বহিষ্কারের দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আব্দুল কাদের বকুল, সাবেক আহ্বায়ক, ২১ নম্বর ওয়ার্ড যুবদল, রাজশাহী মহানগর; মো. নাজির হাসান, যুগ্ম আহ্বায়ক, ৩ নম্বর ওয়ার্ড যুবদল; আনোয়ারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, ২ নম্বর ওয়ার্ড যুবদল; শফিউল আলম টিয়া, সাবেক আহ্বায়ক, মতিহার থানা যুবদল; তানভীর আলম, যুগ্ম আহ্বায়ক, রাজশাহী মহানগর যুবদলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com