1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে বিএনপি নেতার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি যুবদল নেতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ উজিরপুর মহিলা কলেজের শিক্ষার মানোন্নয়নে সুধী সমাবেশ বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে হামলা, তিনজন গুরুতর আহত গৌরনদীতে জোরপূর্বক নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারনের অভিযোগ উঠেছে যুবদল কর্মীর বিরুদ্ধে। গৌরনদীতে আগুনে পুড়ল বসতঘর, ছাই পাঁচ লাখ টাকার মালামাল রাজনৈতিক পুলিশের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে- নিজ হাতে ঝাড়ু হাতে মোহনপুরের ইউএনও, পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মদ জব্দ মস্তফাপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী কাওসারের জনসমর্থন তুঙ্গে ভুয়া মালিক সাজিয়ে ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

রাজশাহীতে বিএনপি নেতার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি যুবদল নেতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

রাজশাহীতে বিএনপির এক নেতার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এছাড়াও বিষয়টি অবহিত করে দলের হাই কমান্ডেও লিখিত অভিযোগ করেছেন এই বিএনপি নেতা।

লিখিত অভিযোগ ও কলরেকর্ড থেকে জানা গেছে, চাঁদা দিতে না চাইলে মোফাজ্জল হোসেন শুভ ওরফে কুরুল নামের ওই যুবদল নেতা বিএনপি নেতা মইফুল ইসলামকে হুমকি দিয়ে বলেছেন, ‘তোকে যেখানে পাব, সেখানেই কুপিয়ে মারব।’

অভিযুক্ত মোফাজ্জল হোসেন শুভ রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। আর মইফুল ইসলাম শহরের ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। হুমকি পাওয়ার পর বিএনপি নেতা মইফুল ইসলাম নগরের রাজপাড়া থানায় যুবদল নেতা মোফাজ্জল ও তাঁর ক্যাডার বাহিনীর ছয় সদস্যের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ঘটনার পর থেকে বিএনপি নেতা মইফুল সতর্কভাবে চলাফেরা করছেন বলে জানিয়েছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘২৬ সেপ্টেম্বর বিকেলে আমার মোবাইলে শুভ কল দেন। আমি কল রিসিভ করতেই মোফাজ্জল আমার অবস্থান জানতে চান এবং গালাগালি শুরু করেন। এরপর তিনি বলেন, “তোকে যেখানে পাব, সেখানেই কুপিয়ে মারব। তুই কোথায় আছিস বল?” -এসব কথাবার্তা শুনে আমি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে ফেলি।’

অভিযোগে বিএনপি নেতা মইফুল আরও বলেন, ‘এর পর থেকে মোফাজ্জল আমাকে বারবার কল দিতে থাকেন। একপর্যায়ে মোফাজ্জল ও তাঁর বাহিনীর ক্যাডাররা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে গিয়ে আমাকে খুঁজতে থাকেন। আমাকে না পেয়ে এ সময় দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। সেখানে উপস্থিত দুজন কর্মী আমাকে ফোন দিয়ে এ সময় দলীয় কার্যালয়ে যেতে নিষেধ করেন। এরপর কার্যালয়ের পাশেই আমার বাড়ির সামনে গিয়ে তাঁরা গালাগালি করেন। এ সময় আমার স্ত্রী বের হলে তাকে বলেন- প্রাণে বাঁচতে হলে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে।’

চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত যুবদল নেতা মোফাজ্জল হোসেন শুভ বলেন, তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন।

বিএনপি নেতা মইফুল ইসলাম বলেন, ‘এলাকায় মোফাজ্জল ও তাঁর বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে। মামলা বাণিজ্য, তেরখাদিয়া কাঁচা বাজারের দোকানদারের কাছ থেকে প্রতিদিন চাঁদা তুলে। এছাড়াও এলাকার নির্মাণাধীন ভবনে চাঁদাবাজি এবং এলাকায় আধিপত্য বিস্তারের জন্য মানুষকে ভয়ভীতি দেখায়। কুরুল বাহিনীর অত্যাচারে এখন ওই এলাকার মানুষ অতিষ্ঠ।

তিনি আরও বলেন, গত বছরের ডিসেম্বরে মোফাজ্জল ও তাঁর বাহিনী আমাকে হত্যার চেষ্টা করেছে। এর পর গত ২৬ সেপ্টেম্বর আবারও কুপিয়ে হত্যার হুমকি দেওয়ার পর আমার ওপর বড় ধরনের হামলার আশঙ্কায় রয়েছি। থানায় অভিযোগ দেওয়ার পরেও পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ কারণে আমি সতর্কভাবে চলাফেরা করছি। বিষয়টি আমি দলের হাইকমান্ডের কাছে লিখিতভাবে জানিয়ে প্রতিকার চাওয়া হয়েছে।’

এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com