1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৯:০৭|
সংবাদ শিরোনামঃ
কালকিনিতে স্ত্রীকে জবাই করে হত্যা”ঘাতক স্বামী গ্রেফতার” বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী দেবীগঞ্জে লক্ষীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ বেহাল: কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা,, মাদারীপুরের চরনাচনায় মসজিদের নাম ভাঙিয়ে জমি দখলের পাঁয়তারা, সংঘর্ষের আশঙ্কা; আদালতে মামলা রাজশাহী তানোর থানায় আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা, প্রশংসায় ওসি এস এম মাসুদ পারভেজ। রাজশাহীতে ১ লাখ ৭৪ হাজার পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু ১০ সন্তানের কেউ খোঁজ নেন বৃদ্ধ বাবা-মায়ের, জোটে না দুবেলা খাবার রাজশাহী তানোরে নতুন সড়কের উদ্বোধন: সুশাসন ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকারে অধ্যাপক মুজিবুর রহমান সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান। দেবীগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ রিং জাল জব্দ,,

রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৪০৭ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

রাজশাহীতে “টাইফয়েড জ্বর প্রতিরোধ টিকা নিবো দল বেঁধে” এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন- ২০২৫ উদ্ভোধন করা হয়েছে।

১২ অক্টোবর (রবিবার) সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহী সিভিল সার্জন অফিসের আয়োজনে পবা উপজেলার শিলিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কর্মসূচি উদ্বোধন হয়।

WHO এর অর্থিক সহযোগিতায় রাজশাহী জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন, সকল উপজেলা ও পৌরসভায় কার্যক্রম শুরু হয়েছে। জেলায় টিকার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লক্ষ ৬৪ হাজার ১২৩ জন। এর মাঝে স্কুল দেওয়া হবে ৩ লক্ষ ৮৩ হাজার ২৯৭ জন, কমিউনিটিতে ১ লক্ষ ৮০ হাজার ৮২৬ জনকে দেওয়া হবে। টিকাদানকারী হিসেবে কাজ করবে ২ হাজার ৮৪৪ জন। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে ১১ হাজার ৩৮৬ জন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী জেলার সিভিল সার্জন, ডাঃ এস,আই, এম রাজিউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রসাশক (ডিসি) আফিয়া আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশ সুপার, ফারজানা ইসলাম, ডেপুটি সিভিল সার্জন,ডাঃ মাহবুবা খাতুন, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা, আরাফাত আমান আজিজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী প্রমূখ উপস্থিত ছিলেন।

উক্ত কর্মসূচিতে অতিথিরা বলেন,“টাইফয়েড এমন একটি রোগ, যা সচেতনতা ও টিকাদানের মাধ্যমে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব। টিকা দান কর্মসূচির মাধ্যমে আমাদের শিশুরা এই রোগের প্রকোপ থেকে মুক্তি পাবে। আমাদের হাসপাতাল গুলোতে রোগিদের চাপ কমবে। যত বেশী টিকার আওতায় আসবে আগামীতে এই রোগ প্রতিরোধ করা সহজ হবে।জনসচেতনতার মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছরের সকল শিশুকে টিকার আওতায় আনতে হবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com