1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উদ্যোগে অর্ধশতাধিক শীতার্তদের মাঝে শীতবস্তু (চাদর) বিতরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে অপহরণ মামলার বাদীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা তানোর পৌরসভার ৯ নং ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার প্রার্থী প্রফুল্ল সরকারের বরিশালে মাদ্রাসা শিক্ষিকা নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার মাদারীপুরে পুলিশের পৃথক অভিযান: ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ২৭৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল রাজশাহীর পুঠিয়ায় সতিনের বিরোধ: ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে দ্বিতীয় স্ত্রী আটক বরগুনায় পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা একই কক্ষে ফের সংস্কার, পুরোনো প্রিন্টার নতুনের বিল—বরিশাল ডিসি কার্যালয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ গৌরনদীতে ওষুধ ব্যবসায়ীদের সমস্যা-সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা

মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উদ্যোগে অর্ধশতাধিক শীতার্তদের মাঝে শীতবস্তু (চাদর) বিতরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরে অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন, মানব কল্যাণ সংগঠন মাদারীপুর-এর উদ্যোগে এবং সংগঠনের প্রধান উপদেষ্টা ওয়াদুদ আহমেদ জনি মিয়া,সাধারণ সম্পাদক কামাল হোসেন খান, সদস্য রফিকুল ইসলাম সিপন ও সদস্য তানিয়া ইসলাম রোকসানার অর্থায়নে অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্তু (চাদর) বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের পূর্ব টুবিয়া এলাকায় এ শীতবস্তু (চাদর) বিতরণ করা হয়।

এসময় মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর সাধারণ সম্পাদক সৌদি প্রবাসী কামাল হোসেন খান জানান, আমাদের সংগঠনটি প্রতিষ্ঠানগ্ন থেকেই অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে যেমন,সংগঠনের মাধ্যমে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা, ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম এমনকি সংগঠনের মাধ্যমে ছাগল বিতরণ করে অসহায় মানুষদের স্বাবলম্বী করে তোলার জন্য চেষ্টা করা। তারই ধারাবাহিকতায় আজকে সংগঠনের উদ্যোগে পূর্ব টুবিয়া এলাকায় অর্ধশতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র চাদর বিতরণ করা হয়েছে। আমাদের সংগঠনের সভাপতি জাকির মাতুব্বর,সহ-সভাপতি বাচ্চু মীর,সাধারণ সম্পাদক কামাল হোসেন খান,যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা পলাশ আমরা প্রবাসী। প্রবাসে থেকেও সংগঠনের নেতৃত্ব দিয়ে সংগঠনটি মানবতার কল্যাণে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা আমাদের সংগঠনের সকলের জন্য দোয়া করবেন।

শীতবস্ত্র চাদর বিতরণে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উপদেষ্টা এ্যাড. মশিউর রহমান পারভেজ,এপেক্স ক্লাব অব মাদারীপুর এর সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল হক, পাশে আছি মাদারীপুর সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা বায়জিদ মিয়া,তারুণ্য পরিবার সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সোহাগ হাসান, মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর সদস্য শাহ আলম হাওলাদার, স্থানীয় কালাম মোল্লা,মালেক মোল্লা,সুজন বেপারী,ফারুক আকন,বেল্লাল হাওলাদার আশিক খান,সাহিন দর্জি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com