1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুর ৩ আসনে বিএনপি"র মনোনীত প্রার্থী আনিচুর রহমান তালুকদার খোকন এর জনসভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বাকেরগঞ্জে দোয়া-মিলাদের মঞ্চে নৃত্য, ভাইরাল ভিডিওর পর বাকেরগঞ্জে অনুষ্ঠান বন্ধ বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ শাহজালাল ইসলামী ব্যাংকের সরকারি অর্থে নির্মিত স্কুল-মন্দিরের রাস্তার ইট রাতের আঁধারে উধাও, অভিযোগ পরিতোষের বিরুদ্ধে বোমাবাজি-সংঘর্ষের পর ভূরঘাটায় শান্তির বৈঠক, মিটল দুই পক্ষের বিরোধ রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন শাহজালাল বিমানবন্দরে পৃথক তিন অভিযান, ৬৭ ভরি স্বর্ণ, মোবাইল-ল্যাপটপ ও সিগারেটসহ আটক ৭ মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের করণীয় নিয়ে আগৈলঝাড়ায় মতবিনিময় উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে এসিল্যান্ড উম্মে সালমা’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান সাংবাদিক গ্রেপ্তার ঘিরে বরগুনায় উত্তাপ। আসাদ সবুজকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি। রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

মাদারীপুর ৩ আসনে বিএনপি”র মনোনীত প্রার্থী আনিচুর রহমান তালুকদার খোকন এর জনসভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুর ৩ আসনের লক্ষীপুর বাজারের ইউনাইটেড উচ্চবিদ্যালয় মাঠে বিএনপি” মনোনীত এমপি প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি’র সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান তালুকদার খোকন এর গনসংযোগ ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধায় কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর বাজারের ইউনাইটেড উচ্চবিদ্যালয় মাঠে,জনসভা শেষে ওই এলাকার মৃত্যু ব্যাক্তিদের কবর জিয়ারত ও গনসংযোগ করা হয়।

জনসভায় প্রধান অতিথি আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, আপনারা ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে জনাব তারেক রহমান ও বেগম জিয়ার সালাম পৌঁছে দিবেন। এবং ধানের শীষের পক্ষে ভোট চাইবেন, ভোটারদের ভালোবাসা দিয়ে মন জয় করার চেষ্টা করবেন। যাতে করে মানুষ ভালোবেসে মন থেকে ধানের শীষে ভোট দেয়।

তিনি আরো বলেন, যারা কিছুদিন পূর্বে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন পিয়ার পিয়ার করে গলা ফাটিয়েছে এখন আবার বাড়িতে বাড়িতে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছেন,তাদের উদ্দেশ্যে বলতে চাই রাজনীতির নামে ধর্মকে পুজি করার চেষ্টা করবেন না। বাংলাদেশের মানুষ এত বোকা নয়। আপনাদেরকে মানুষ চিনে ফেলেছে। আপনারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য ধর্ম নিয়ে যে ব্যবসা শুরু করেছেন তা বন্ধ করুন।

সভায় সভাপতিত্ব করেন লক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল রহমান সরদার, সঞ্চালনায় ছিলেন, সাবেক সাধারন সম্পাদক-জিয়াউল হক মৃধা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী,সাধারন সম্পাদক মাহাবুব হোসেন মুন্সী, মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী সহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সাংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com