1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে ৭-হাজার ইয়াবা" নগদ টাকাসহ গ্রেফতার-৩ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:৪৩|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ,, কালকিনিতে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধু ধর্ষনের চেষ্টার অভিযোগ। গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত নড়াগাতীতে কবরস্থানে মাটি ভরাট শুরু, মানবিক কর্মযজ্ঞে প্রসংশায় ভাসছে মুলশ্রী যুবসমাজ পঞ্চগড়ে পুলিশ ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন পানিপাড়ায় দেশের প্রথম ও একমাত্র ‘ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ও অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবা নিহত গৌরনদীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে ৭-হাজার ইয়াবা” নগদ টাকাসহ গ্রেফতার-৩

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৫১৫ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরে মাদকবিরোধী এক বিশেষ অভিযানে সাত হাজারেরও বেশি ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে মাদারীপুর পৌর এলাকার চরমুগুরিয়া সংলগ্ন চরখাগদি গ্রামে এই অভিযান চালানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- চরখাগদি এলাকার চিহ্নিত মাদক কারবারি আকতার তালুকদার এবং তার দুই সহযোগী মো. সোহাগ (২৭) ও মো. ইমন বেপারি (২৯)। সোহাগ একই এলাকার মৃত মোদারেস খানের ছেলে এবং ইমন মৃত মান্নান বেপারির ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আকতার তালুকদার দীর্ঘদিন ধরে চরমুগুরিয়া ও আশপাশের এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের সিন্ডিকেট চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সরোয়ার ও লেফটেন্যান্ট রাশেদের নেতৃত্বে যৌথবাহিনী গভীর রাতে আকতারের বাড়ি ঘেরাও করে।

প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী এই চিরুনি অভিযানে বসতঘরের স্টিলের আলমারি ও ছাদসহ বিভিন্ন স্থান থেকে মোট ৭ হাজার ৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৩ লাখ ২ হাজার ৮০ টাকা, ১০টি মোবাইল ফোন, একটি ক্রেডিট কার্ড ও মানিব্যাগ জব্দ করা হয়। এ সময় মাদক কারবারি আকতার তালুকদার ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের অপারেশন অফিসার ক্যাপ্টেন শাফিন সরোয়ার জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে আকতার তালুকদারের বসত বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টকা ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করেছি। এ ঘটনায় মাদক কারবারি আকতার তালুকদার ও তার দুই সহযোগীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

তিনি আরো বলেন আকতার তালুকদার তার সহযোগীদের নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। উদ্ধার করা মাদক ও টাকাসহ গ্রেপ্তার আসামিদের মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মাদক বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলমান। আগামীতে আমাদের মাদকবিরোধী যৌথ অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com