1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আন্তজেলা মাদক চোরাকারবারী দুই সদস্য গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় আহত গৌরনদীর ব্যবসায়ী স্বাধীন খান আর নেই গৌরনদীতে ভেজাল খাদ্য-ঔষধ ও মাদকের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে র‍্যাব-৫ নতুন রুপে সাজে ফিরছে রাজশাহীর সুইমিং পুল শিশু ও যুববান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উজিরপুরে সমাবেশ অনুষ্ঠিত তেরখাদায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত খুলনার তেরখাদায় নজরুল বর্ষের উদ্বোধন কালিয়ায় মেহগনি বাগানে মিলল বিদেশি বন্দুক, উদ্ধার অস্ত্রের বিভিন্ন সরঞ্জাম দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন,, কালিয়ায় পরিত্যক্ত অবস্থায় একনালা অস্ত্র, উদ্ধার হলো ব্যারেল-বাটসহ বিভিন্ন সরঞ্জাম

মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আন্তজেলা মাদক চোরাকারবারী দুই সদস্য গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান, প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরে শীর্ষ আন্তঃজেলা মাদক চোরাকারবারি দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল, নগদ টাকাসহ মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এসময় মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী, গোপন তথ্যের পাশাপাশি উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্ত আসামিদের অবস্থান শনাক্ত করা হয়।

এতে একাধিকবার অবস্থান পরিবর্তন করলেও অবশেষে বুধবার (২৭ আগস্ট) রাত ১.৪০ ঘটিকার সময় পুরাতন বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে ওয়াল্টন প্লাজার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাহাঙ্গীর আলম।

গ্রেফতারকৃত আসামিরা হলেন—ফরিদপুর জেলার কোতয়ালী থানার এয়ারলেস পাড়া এলাকার মো. নাছিবুর রহমান নাছির (৪৭), বর্তমানে তিনি ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে বসবাস করছেন, এছাড়া অপর আসামি মিজানুর রহমান ওরফে মেজর (৪২), মাদারীপুর সদর উপজেলার ফারুক সড়কের বাসিন্দা।

এসময় অভিযানে গ্রেফতারকৃত আসামি নাছিবুর রহমানের কাছ থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা, একটি হাংক মোটরসাইকেল, ২১ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপরদিকে মিজানুর রহমানের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এবিষয়ে গোয়েন্দা পুলিশ ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নাছিবুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়টি এবং মিজানুর রহমানের বিরুদ্ধে পাঁচটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল।

এঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com