1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে জাকের পার্টির ৪৫ দিনের কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১০:৪৮|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

মাদারীপুরে জাকের পার্টির ৪৫ দিনের কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

তরিকুল ইসলাম রিপন,মাদারীপুর প্রতিনিধিঃ-

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে “শান্তি, স্থিতিশীলতা ও মানবতার রাজনীতি” প্রতিষ্ঠার লক্ষ্যে কেন্দ্রীয় ঘোষিত ৪৫ দিনের কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে মাদারীপুর জেলা জাকের পার্টি। রোববার (২ নভেম্বর ) বিকেলে শহরের রেণ্ডিতলায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী।

তিনি বলেন,আমরা বিভক্ত নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই— যেখানে মানুষ মানুষের জন্য কাজ করবে, রাজনীতি হবে মানবতার কল্যাণে। আমাদের লক্ষ্য ক্ষমতা নয়, মানুষের আস্থা অর্জন করা। জাকের পার্টি বিশ্বাস করে— ভালোবাসা, সহমর্মিতা ও নৈতিকতার মাধ্যমে পরিবর্তন সম্ভব। রাজনীতি মানে প্রতিপক্ষকে পরাজিত করা নয়, বরং জনগণকে জাগ্রত করা।

তিনি আরও বলেন,আগামী দিনে জাকের পার্টির প্রতিটি কর্মীকে ইসলামী মূল্যবোধ, দেশপ্রেম ও মানবসেবার চেতনায় উজ্জীবিত হয়ে মাঠে থাকতে হবে। আমরা বিশ্বাস করি, জাকের পার্টির নেতৃত্বেই বাংলাদেশে শান্তি, মানবতা ও সুশাসনের রাজনীতি প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা জাকের পার্টির সভাপতি আসাদুজ্জামান আকন,জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক বিভাগের ছাত্র ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক ডা. হাবিবুর রহমান পলাশ, , সহ-সভাপতি মোখলেসুর রহমান, সদর উপজেলা সভাপতি লুৎফর রহমান মিন্টু সিকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রিপন, মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি সুজন সিকদার, কালকিনি উপজেলা সভাপতি মুন্সি হুমায়ুন কবির, ও সাহেবরামপুর ইউনিয়ন সভাপতি মো. জাকির হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে শান্তি, স্থিতিশীলতা ও মানবতার রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকারে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা শহরের পুরান বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com