1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের ডাসারে রাতের আঁধারে প্রবাসীর বাড়িঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৪:০৬|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা। গৌরনদীতে বিএনপি নেতা মিন্টুর বিরুদ্ধে ফেসবুক ফেইক আইডিতে অপপ্রচার, থানায় জিডি। গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নববর্ষকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি

মাদারীপুরের ডাসারে রাতের আঁধারে প্রবাসীর বাড়িঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৪৩৬ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান, প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরের ডাসারে স্পেন প্রবাসীর বসতঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে দুই প্রতিবেশীর বিরুদ্ধে।

ভূক্তভূগী পরিবার সূত্রে জানাযায় বুধবার (১৩ আগস্ট) রাত দশটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব পূয়ালী গ্রামের সৈয়দ আব্দুল আলিম এর বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে একেই এলাকার মীর এনায়েত হোসেনের ছেলে মীর ডালিম ও তার ছোট ভাই মীর বাপ্পি।

ভুক্তভোগী সৈয়দ আব্দুল আলিম এর স্ত্রী রুবিয়া বেগম বলেন,রাত দশটার দিকে মীর ডালিম ও মীর বাপ্পি দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমারদের বাড়িতে হঠাৎ করে হামলা চালায়। এসময় আমরা কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা ঘরের ভিতরে প্রবেশ করে একটি শোকেস,একটি আলমারি ভাঙচুর করে এছাড়া একটি ওভেন একটি ফ্রিজ কুপিয়ে নষ্ট করে ফেলে।

তিনি আরো বলেন, আমার বড় ছেলে মাসুদ স্পেনে থাকে ছোট ছেলে পলাশ ঢাকায় এবং আমার মেয়ে ব্রাক এনজিওর ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছে,বাড়িতে আমার মেয়ে এবং আমি থাকি, এসময় হামলাকারীরা শোকেজে ভিতরে রাখা আমার মেয়ের নগদ ৫০ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এসময় ভুক্তভোগী রুবিয়া বেগম ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশের সহায়তা চান। পরে পুলিশ আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরের দিন সকালে ডাসার থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং ডাসার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমি সন্ত্রাসীদের বিচার চাই।

এবিষয়ে মীর ডালিম এর মায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, ডালিম অসুস্থ সে এই মুহূর্তে কিছুই বলতে পারবে না,আপনারা পরে যোগাযোগ করেন।

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ এহে-তাশামুল ইসলাম বলেন, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com