1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদক কারবারিদের তথ্য সংগ্রহে করতে গিয়ে হামলার শিকার র‍্যাব - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:৪৯|
সংবাদ শিরোনামঃ
তানোরে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পারিবারিক কলহের জেরে আগৈলঝাড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা জুলাই দিবস ও ৫ আগষ্ট গণঅদ্ভুত্থান দিবস উদযাপনে গৌরনদীতে প্রস্তুতি সভা কালিয়ায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট গৌরনদীতে শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার গাছের  চারা বিতরন মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‍্যাব-৫-এর টাউন হল মিটিং বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন খোন্দকার মোহাম্মাদ আলী। দেবীগঞ্জে খাদ্য কমিটির তত্ত্ববোধনে বদলে গেল প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং খাবারের মান। দেবীগঞ্জে পুকুর খননে বন্ধ প্রাকৃতিক পানি প্রবাহ, জলাবদ্ধতায় ডুবছে শত শত বিঘা ফসলি জমি,, নড়াইলে ‘জুলাই-গণঅভ্যুত্থান দিবস’ পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাদক কারবারিদের তথ্য সংগ্রহে করতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

নাটোরের লালপুরে মাদক কারবারিদের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন র‍্যাবের গোয়েন্দা শাখার ৫ সদস্য। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) রাত ১০টার দিকে উপজেলার পুরাতন ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতার সোহাগ মাহমুদ (২৫) নবীনগর গ্রামের ফজলুর রহমানের ছেলে।

আহত র‍্যাব সদস্যরা বুধবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন বলে জানিয়েছেন লালপুর থানার ওসি শফিকুল ইসলাম। মঙ্গলবার রাতেই লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে র‍্যাব-৫ এর নাটোর ক্যাম্পের গোয়েন্দা শাখার ছয় সদস্য সাদাপোশাকে নবীনগর গ্রামে যান। এ সময় নদীর তীরবর্তী একটি স্থানে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন যুবক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে র‍্যাব সদস্যদের মোটরসাইকেল আটকে দেন ওই যুবকরা। তাদের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান র‍্যাব সদস্যরা। এ সময় একাধিক মোটরসাইকেলের চাবি কেড়ে নেন ওই যুবকরা। পরে র‍্যাব সদস্যদের ওপর এলোপাতাড়ি হামলা চালান ওই যুবকরা।

খবর পেয়ে লালপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে র‍্যাবের পাঁচ সদস্যকে আহত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, আহত র‍্যাব সদস্যদের শারীরিক আঘাতজনিত চিকিৎসা দেওয়া হয়েছে।

পুরাতন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আফজাল হোসেন বলেন, তিনি র‍্যাব সদস্যদের মারধরের ঘটনাটি জেনেছেন।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, র‌্যাবের মাদকবিরোধী অভিযানের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে তথ্য সংগ্রহের জন্য র‌্যাবের ছয় সিভিল সদস্য ঘটনাস্থলে যান। সেখানে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরও কিছু ব্যক্তি খারাপ আচরণ করে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই লালপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com