1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মতলব উত্তরে অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:১৭|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত

মতলব উত্তরে অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৪০৫ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানাঃ-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের উদ্যোগে অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

২২ অক্টোবর রবিবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

সাংবাদিক আরাফাত আল-আমিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, যুবলীগ নেতা টিটু, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, মানবতার নেত্রী, বিশ্ব মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই একজন আদর্শ নেত্রী। যিনি সবসময় দুঃখী মানুষের জন্য চিন্তা করেন। সারাদেশের অসহায় নারীদেরকে আর্থিক সচল করার জন্য তিনি বিভিন্ন প্রকল্প চালু করেছেন। ভিজিডি, ভিজিএফ, সেলাই মেশিন বিতরণ, মাতৃত্বকালীন ভাতা, নারী উন্নয়নে লোন প্রদান সহ নানান ধরনের সুবিধা দিচ্ছেন নারীদের।

তিনি আরও বলেন, দুস্থ নারী উন্নয়নে বিশ্বের মধ্যে সুনাম অর্জন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি আমাদেরকে দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ। এখন আবার ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি পরিশ্রম করে যাচ্ছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com