1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিয়ের দাবিতে প্রবাসীর বাড়ীতে দুই সন্তানের জননীর অনশন, আত্মহত্যার হুমকি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে মৎস্য ও প্রানী সম্পদ সচিবের মতবিনিময় দেবীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল, বিতরণ, নিরাপত্তায় সিসিটিভি স্থাপনের ওপর গুরুত্ব রাজশাহী সীমান্তে বিজিবি পৃথক স্থানে অভিযান,বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ রাজশাহীতে শিশুকে ধ’র্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার প্রধান আসামি সুমন গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বিশ্ব ডিম দিবস। মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা-সহ গ্রেফতার-২ নগদ টাকা উদ্ধার ভান্ডারিয়ায় হানিট্র্যাপ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ দাউদকান্দিতে পিকআপের গোপন চেম্বারে ৩৬ হাজার ইয়াবা, সঙ্গে বিদেশি পিস্তল-গুলি বদলিজনিত বিদায় সংবর্ধনায় সিক্ত গৌরনদীর এসিল্যান্ড মেহেদী হাসান

বিয়ের দাবিতে প্রবাসীর বাড়ীতে দুই সন্তানের জননীর অনশন, আত্মহত্যার হুমকি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৪ বার পড়া হয়েছে

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ- মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরউদ্দির চর গ্রামে প্রবাসী প্রেমিক আসাদুল্লাহ হাওলাদারের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন দুই সন্তানের জননী।

শনিবার (২৩ ফেব্রুয়ারী) রাত থেকেই পরকিয়া প্রেমিকের বাড়ীতে হাতে বিষের বোতল নিয়ে অনশন করছেন তিনি।

অভিযুক্ত প্রেমিক একই গ্রামের শরীফ হোসেন হাওলাদারের ছেলে আসাদুল্লাহ হাওলাদার গ্রীস প্রবাসী এবং দুই সন্তানের পিতা। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যাক্তি গা ঢাকা দিয়েছে।

অনশনরত ওই নারী জানান, প্রবাসে থাকাকালীন সময়ে তার সঙ্গে দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। সে ১মাস আগে দেশে ছুটিতে আসার পর বিয়ের প্রলোভনে একাধিকবার বিভিন্ন স্থানে ঘুরতে গিয়ে রাত কাটিয়েছি আমরা। এখন সে বিয়ের কথা বললে টালবাহানা করতে থাকে তাই কোনো উপায় না পেয়ে বিয়ের দাবিতে অনশন করছি।

তিনি আরও বলেন, আসাদুল্লাহ’র জন্য আমার ঘর-সংসার সব শেষ হয়ে গেছে। এখন তিনি আমাকে বিয়ে না করলে আমার মরা ছাড়া গতি নাই। আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব।

এ বিষয়ে স্থানীয় মুরব্বি আবুল কাসেম তালুকদার জানান, এ বিষয়ে আমরা স্থানীয়রা বসে একটি মিমাংসা করার চেষ্টা করছি। কিন্তু ছেলে বিয়ে করতে রাজি নন।

এদিকে আজ শনিবার সন্ধায় ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কালকিনি থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com