1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বর্ণিল আয়োজনে মতলব উত্তরে কালবেলার বর্ষপূর্তি উদযাপন,অল্প সময়ে মানুষের মনে আস্থা অর্জন অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১ আগৈলঝাড়ায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান জহির উদ্দিন স্বপনের মাদারীপুরের পেয়ারপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৬ জন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে গৌরনদীতে মঙ্গল শোভাযাত্রা বরিশালে সাংবাদিক মিরাজের স্মরণে শোকসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত, অশ্রুসিক্ত সহকর্মীরা গৌরনদীর টরকি বন্দরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আগৈলঝাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলার রায়ে ক্ষোভ, আপিলের প্রস্তুতি পরিবারের। বরিশাল দুর্গাসাগরে হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

বর্ণিল আয়োজনে মতলব উত্তরে কালবেলার বর্ষপূর্তি উদযাপন,অল্প সময়ে মানুষের মনে আস্থা অর্জন অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৮৫১ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানাঃ- দেশের শীর্ষস্থানীয় দৈনিক কালবেলা পত্রিকার নবরূপে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৭ অক্টোবর বিকেলে মতলব উত্তরের নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় থেকে র‌্যালী, আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. মো. নুরুল আমিন রুহুল।

নুরুল আমিন রুহুল বলেন, দৈনিক কালবেলা পত্রিকা নবযাত্রার প্রথম বছর পার করে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে। এই অল্প সময়ে মানুষের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে পত্রিকাটি। কালবেলা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মিডিয়ার অবদান অপরিসীম। দেশের এই অগ্রযাত্রায় দৈনিক কালবেলা আমাদের সঙ্গে থেকে দ্যুতি ছড়াবে আশা করি। এ ছাড়াও দৈনিক কালবেলা পত্রিকার সাফল্য এবং পাঠকপ্রিয়তা বৃদ্ধি কামনা করেন।

বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, এমপির এপিএস অ্যাড. লিয়াকত আলী সুমন।

দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্তের সভাপতিত্বে এবং মতলব উত্তর উপজেলা প্রতিনিধি মমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাহবুব আলম লাভলু, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি জাকির হোসেন বাদশা, দৈনিক আমাদের সময় প্রতিনিধি আরাফাত আল-আমিন, দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি তুহিন ফয়েজ, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি সফিকুল ইসলাম রানা, মতলব দক্ষিণ দৈনিক কালবেলা প্রতিনিধি চয়ন ঘোষ, দৈনিক আলোকিত চাঁদপুর প্রতিনিধি দেওয়ান সালাউদ্দিন, দৈনিক মাতৃভূমির খবর প্রতিনিধি আমিনুল ইসলাম আল-আমিন, দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি লিয়াকত হোসেন, দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি তাইজুল ইসলাম সাগর প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরনবী খান, যুগ্ম আহ্বায়ক মাসরুল খান তামিম, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল বাবু, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরে আলম স্বপন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com