1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পেরু তারকার অভিযোগ, মেসি-আর্জেন্টিনার পক্ষে ছিল রেফারি, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের শিবচরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির সংবর্ধনা দেবীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ পালিত গৌরনদীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা গৌরনদীতে ইমামদের সঙ্গে বিএনপি নেতা আবুল হোসেন মিয়া’র মতবিনিময় ও দোয়া ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় উদ্ধার বাকেরগঞ্জের নিখোঁজ ৩ স্কুলছাত্রী দেবীগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত। বরগুনায় কালবেলার প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ বাবাকে ঘিরে আলোচিত ঘটনার পর স্কুলে ফিরল তুবা, পাশে ইউএনও গৌরনদীতে নতুন ইউপি প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পেরু তারকার অভিযোগ, মেসি-আর্জেন্টিনার পক্ষে ছিল রেফারি,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৩৫০ বার পড়া হয়েছে

২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনা পেরুকে ১-০ গোলে হারালেও, ম্যাচের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছেন পেরুর অভিজ্ঞ তারকা পাওলো গুয়েরো। ম্যাচে লাউতারো মার্তিনেজের একমাত্র গোলটি আসে লিওনেল মেসির দুর্দান্ত এক অ্যাসিস্ট থেকে। তবে পেরুর এই অভিজ্ঞ তারকার মতে, মাঠে আর্জেন্টিনাকে অতিরিক্ত সুবিধা দিয়েছেন রেফারি।

ম্যাচের পরে পাওলো গুয়েরো সাংবাদিকদের বলেন, ‘রেফারি যখন খেলার উপর প্রভাব ফেলে, তখন এটি খুবই কঠিন হয়ে যায়। তারা আমাদের ওপর চাপ দিচ্ছিল, কিন্তু রেফারি আমাদের জন্য কোনো ফাউল দেননি। আপনি মেসিকে সামান্য ছুঁলেই ফাউল দেওয়া হয়। আপনারা (সাংবাদিক) কি এসব বিশ্লেষণ করেন নাকি পাত্তাই দেন না?’

তিনি আরও যোগ করেন, ‘তাদের যেকোনো ছোট্ট স্পর্শেই ফাউল দেওয়া হচ্ছিল। আমাদের ক্ষেত্রে কিছুই দেওয়া হয়নি। এটি মানসিকভাবে প্রভাব ফেলে এবং পরিস্থিতি জটিল করে তোলে। তাদের প্রায় সব ফাউলই সেট-পিস থেকে ছিল।’

যে কারণে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ছিলেন না স্কালোনি

ম্যাচটি ছিল তীব্র লড়াইয়ে ভরা, যেখানে খেলোয়াড়দের মধ্যে বেশ কয়েকবার উত্তেজনা দেখা যায়। পেরুর কার্লোস জামব্রানো, যিনি আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের ওপর একটি শক্ত ট্যাকলের জন্য হলুদ কার্ড পান, তার বিরুদ্ধে আর্জেন্টিনার খেলোয়াড়রা লাল কার্ডের দাবি জানিয়েছিল। তবে রেফারি উইলমার রোলদান ঘটনাটি ততটা গুরুতর মনে করেননি। এছাড়াও মিগেল আরাউজো এবং জিয়ানলুকা লাপাদুলা হলুদ কার্ড দেখেন।

ম্যাচ চলাকালীন জামব্রানোর সঙ্গে মেসির একটি বাক-বিতণ্ডা হয়। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, মেসি জামব্রানোকে উদ্দেশ্য করে বলেন, ‘তুমি কী করছো, পাগল?’ এদিকে, রদ্রিগো ডি পল এবং লুইস আদভিনকুলার মধ্যেও তীব্র উত্তেজনার মুহূর্ত দেখা গেছে।

এই জয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চলের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। বর্তমানে তাদের পয়েন্ট ২৫, যা দ্বিতীয় স্থানে থাকা দলের তুলনায় অনেকটাই এগিয়ে।

এখন বাছাইপর্বে ছয়টি ম্যাচ বাকি। সম্ভাব্য ১৮ পয়েন্টের মধ্যে আর্জেন্টিনা যদি উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে মার্চে জয় পায়, তবে অন্য দলের ফলাফলের ওপর নির্ভর না করেই তারা বিশ্বকাপে নিজেদের স্থান নিশ্চিত করতে পারে।

লিওনেল স্কালোনির দল এরই মধ্যে কনমেবল অঞ্চলের সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে ম্যাচ শেষে পেরুর অভিযোগ এবং মাঠের উত্তেজনা বাছাইপর্বে নতুন মাত্রা যোগ করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com