1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইল জেলা প্রশাসকের সাথে আরজেএফ’র সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ৩:৫১|
সংবাদ শিরোনামঃ
‎গৌরনদীতে শিব চতুর্দশী ব্রত উপলক্ষে পূজা ও আলোচনা সভা অনুষ্ঠিত উদ্বোধনের অপেক্ষায় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার গৌরনদীতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে মুক্তিযোদ্ধার ঘর নির্মাণ কাজ তিন মাস ধরে বন্ধ নামাজ পড়তে গেল আর ফিরে আসলো না তারেক রহমান মরহুম পিতার মতো-ই সংবাদপত্র-সাংবাদিক বান্ধব, সাংবাদিকদের জন্য নিশ্চয়ই তিনি কিছু করবেন রাজশাহী চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ নড়াইল-১: নির্বাচিত সংসদ সদস্যকে মন্ত্রী হিসেবে দেখতে চায় ভোটাররা রামপালে রাজনৈতিক উত্তাপে হামলা শিশুসহ আহত ৪ আমের মুকুলে মুখর কালিয়া-নড়াগাতীর প্রত্যন্ত গ্রাম, সুবাসে ভরে উঠেছে জনপদ—ভালো ফলনের প্রত্যাশা নড়াইল জেলা প্রশাসকের সাথে আরজেএফ’র সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নড়াইল জেলা প্রশাসকের সাথে আরজেএফ’র সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) নেতৃবৃন্দ ড. মোহাম্মদ আবদুল ছালাম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় পারস্পরিক সহযোগিতা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন আরজেএফ’র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও নড়াইল জেলা কমিটির সভাপতি মোঃ সাজ্জাদ আলম খান সজল, সিনিয়র সহ-সভাপতি কাজী আশরাফ-উল আলম (ছিদ্দিকী), সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, দপ্তর সম্পাদক রিপন বিশ্বাস এবং গণযোগাযোগ বিষয়ক সম্পাদক জুয়েল শরীফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় জেলা প্রশাসকের নিকট নড়াইল জেলা কমিটির অনুমোদিত তালিকা তুলে দেন আরজেএফ কেন্দ্রীয় কমিটির সহ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সুমন চক্রবর্তী ও জেলা কমিটির নেতারা।

মতবিনিময় সভায় সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা হিসেবে ড. মোহাম্মদ আবদুল ছালাম-এর সার্বিক কার্যক্রম এবং নির্বাচন পরবর্তী ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক নড়াইলের সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান এবং দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনসেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখায় জেলা প্রশাসকের প্রশংসা করেন। তারা ভবিষ্যতেও প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে গঠনমূলক সম্পর্ক বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com