1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইল-১ আসনে ধানের শীষ, নড়াইল-২ আসনে দাঁড়িপাল্লার জয় - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন উজিরপুরে ভক্তি ও উৎসবের আবহে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন মূল অপরাধীদের অপকর্ম ঢাকতে ভুয়া সাংবাদিক সম্মেলন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের বীরত্বগাথা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে’ কাজের প্রলোভনে পাচার, থাইল্যান্ডে নির্যাতন; মালয়েশিয়ায় অসুস্থ জনি নড়াইলের নড়াগাতীতে ফিরলেন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী দুই বছর পর রিংয়ে কালিয়ার প্রকৌশলী ফাহাদ কিকবক্সিংয়ে প্রত্যাবর্তন, লক্ষ্য নিয়মিত প্রতিযোগিতায় ফেরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১

নড়াইল-১ আসনে ধানের শীষ, নড়াইল-২ আসনে দাঁড়িপাল্লার জয়

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪৫ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইলঃ-

ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে নড়াইল জেলার দুইটি সংসদীয় আসনে ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নড়াইল-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জেলা সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীকে এবং নড়াইল-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর জেলা আমির মো. আতাউর রহমান বাচ্চু দাঁড়িপাল্লা প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

জেলায় অনুষ্ঠিত এই নির্বাচনে দুইটি আসনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

নড়াইল-১ আসনের ফলাফল ঘোষিত ফলাফল অনুযায়ী, নড়াইল-১ আসনের ১১২টি ভোটকেন্দ্রে (পোস্টাল ভোটসহ) ধানের শীষ প্রতীকে বিশ্বাস জাহাঙ্গীর আলম পেয়েছেন ৯৯ হাজার ৯৭৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ২২৫ ভোট।

এই আসনে মোট ভোট প্রদান করেছেন ১ লাখ ৮৮ হাজার ৭৫৫ জন ভোটার। নড়াইল-২ আসনের ফলাফল
নড়াইল-২ আসনের ১৪৮টি ভোটকেন্দ্রে (পোস্টাল ভোটসহ) দাঁড়িপাল্লা প্রতীকে মো. আতাউর রহমান বাচ্চু পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী কলস প্রতীকের মো. মনিরুল ইসলাম পেয়েছেন ৭৮ হাজার ৪৫৭ ভোট।
এছাড়া ধানের শীষ প্রতীকের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৪৫ হাজার ৪৬৩ ভোট।
এই আসনে মোট ভোট প্রদান করেছেন ২ লাখ ৫২ হাজার ৭৮১ জন ভোটার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com