1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলের কালিয়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন গ্রেফতার মৎস্য ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতি পেলেন নূর আলম জিকু উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে। জরাজীর্ণ  টিনশেড ঘরে চলছে ক্লাস। মাদারীপুরে মানবপাচার মামলার বাদীকে প্রাণনাশের হুমকি, জিম্মি সন্তানকে ফেরত সহ অপরাধীদের শাস্তি দাবি কালিয়ায় আপন ভাইয়ের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ৫ ভাইয়ের সংবাদ সম্মেলন মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন উজিরপুরে ভাঙ্গা সড়কে মানববন্ধন করায় শিক্ষার্থী ও জনগনকে শাসালেন প্রকৌশলী সুব্রত রায় – (পর্ব ১) আগৈলঝাড়ায় ৫শ ৩৩ বছরের পুরোনো মনসা মন্দিরে বাৎসরিক পুজা অনুষ্ঠিত বরিশালে সাংবাদিকদের সঙ্গে নবাগত রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

নড়াইলের কালিয়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২২৮ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইলঃ-

নড়াইলের কালিয়া উপজেলায় খরিপ-১ মৌসুমে পাট, তিল ও গ্রীষ্মকালীন মুগের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫–২৬ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় কালিয়া উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কালিয়া উপজেলায় মোট ৬৫০ জন কৃষকের মাঝে প্রতি জনকে ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে। এছাড়া ৫৭০ জন কৃষককে ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ১৬০ জন কৃষককে ৫ কেজি করে গ্রীষ্মকালীন মুগ বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান (মিলু), পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলমসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী কৃষকেরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com