
মোঃ সোহেল রানা, বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহীঃ-
রাজশাহী দুর্গাপুর উপজেলায় আমার বাড়ি আমার খামার/পল্লী সঞ্চয় ব্যাংক, ঋণ বিতরণ সঞ্চয় আদায়কারী একটি রাষ্ট্রীয় ব্যাংক, অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্ৰামে সমিতি সংগঠন করে ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সরকারি জলমহাল ইজারা বিজ্ঞপ্তি জানুয়ারি ২০২৬ প্রকাশিত হয়। এই প্রতিষ্ঠানের মাধ্যমে ভূয়া কাগজপত্র তৈরি করে খাস পুকুর লিজ নিতে একটি মহল উঠে পড়ে লেগেছে,তারা ইতিমধ্যে অনেক আবেদন করেছেন। যাদের নিবন্ধন সনদ নেই,
সরেজমিনে তদন্ত করে দেখা যাচ্ছে,বিভিন্ন গ্ৰামে সমিতির নামে একাধিক কাগজপত্র তৈরি করে দিয়ে,তাদের সরকারী খাস পুকুর লিজ নেওয়ার ব্যাপক দুর্নীতির কৌশল অবলম্বন করা হচ্ছে।
বাংলাদেশ সরকারের নিবন্ধন নীতিমালা অনুযায়ী সমিতি, সংস্থা,সংগঠন, মন্ত্রনালয় অধিদপ্তর থেকে নিবন্ধন রয়েছে তারাই আবেদন করার অনুমতি রয়েছে। কিন্তু নিবন্ধন বিহীন “আমার বাড়ি আমার খামার পল্লী সঞ্চয় ব্যাংক”পুকুর লিজ নিতে উঠে পড়ে লেগেছে। কতদূর যুক্তিক সংগত বৈধ হবে জনগণের অভিযোগ প্রশ্ন বুঝে আসে না। একটি অফিসের নিজস্ব রেজিষ্ট্রেশন নম্বর ব্যবহার করে,অনেক গ্ৰামের সমিতি নাম ব্যবহার করে কাগজপত্র প্রত্যয়নপত্র ইত্যাদি দিয়ে অনেক খাস পুকুর এক সঙ্গে লিজ পাওয়ার জন্য অনলাইনে আবেদন করাটা অবৈধ। সরকারি বিধি মোতাবেক নিবন্ধন আছে এমন মৎস্য জীবি সমবায় সমিতি,যুব কল্যাণ সংস্থা,সমবায় সমিতি, সংগঠন ইত্যাদি তারা শুধু সংগঠন হিসেবে পুকুর লিজ নিতে আবেদন করতে পারবে। আমার বাড়ি আমার খামার অফিসের মাধ্যমে যে সকল আবেদন পুকুর লিজ নিতে করবে,সে গুলো বাতিল করতে প্রশাসনের দৃষ্টি কামনা করা হচ্ছে। পল্লী সঞ্চয় ব্যাংক মাধ্যমে পুকুর লিজ এর সাথে জড়িত কাম্য নয়, সরকারি নিয়মে অবৈধ। বর্তমানে একটি মহল অবৈধ ভাবে এগুলো কাজ করতেছেন। যারা আবেদন করেছে নিজেদের ইচ্ছামত অবৈধ কাজ পরিচালিত হচ্ছে। বিষয়টি যাচাই বাছাই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে,আবেদন বাতিল করতে প্রশাসনের দৃষ্টি কামনা করা হচ্ছে। কিছু অসাধু চক্র সমিতি নাম ব্যবহার করে নিজের স্বার্থ রক্ষা করতে এই অপচেষ্টা করে চলেছে। বিষয়টি বিভিন্ন ভাবে আলোচনা করে জানাযায়,পল্লী সঞ্চয় ব্যাংক দিয়ে পুকুর লিজ নেওয়ার কোন বিধান নেই।