1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তাড়াশে আদালতের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে পুকুরে মাছ ধরার চেষ্টা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১:৪৭|
সংবাদ শিরোনামঃ
বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,,

তাড়াশে আদালতের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে পুকুরে মাছ ধরার চেষ্টা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৪৪৫ বার পড়া হয়েছে

তাড়াশ উপজেলা প্রতিনিধিঃ মোঃ মুনসুর আলীঃ-সিরাজগঞ্জ তাড়াশে আদালতের নির্দেশ অমান্য করে দলিলকৃত পুকুর দখল করে রাঁতের আঁধারে মাছ ধরার চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলার নওগাঁ ইউনিয়নের বিরইল গ্রামের মৃত আয়নাল পুত্র নজরুল ইসলামের (৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় লোকজনের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ন্যায় বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন আদালতের অভিযোগকারী একই গ্রামের মোঃ আলহাজ্ব আব্দুল সামাদ ।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বিরইল গ্রামে ৩৬১৮/০২ দলিলের প্রায় ৮বিঘা একটি পুকুর পেশীশক্তি প্রয়োগ করে অবৈধ ভাবে দখল করে মাছ চাষ করছিলেন নজরুল ইসলাম। তখন দলিল মূলের মালিক একই গ্রামের আলহাজ্ব আঃ সামাদ বৈধ কাগজপত্র নিয়ে গত ২৪ মার্চ ২০২৩ইং নজরুল ইসলামের বিরুদ্ধে সিরাজগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। আদালত প্রতিপক্ষকে কারণ দর্শানো এবং নালিশি সম্পত্তিতে শান্তি-শৃঙ্খলা রক্ষা করার জন্য তাড়াশ থানার অফিসার ইনচার্জ মহোদয়কে নির্দেশ প্রদান করেন। যেনো ওই পুকুরে দখল না করতে পারেন এবং মাছ চাষের বন্ধের নির্দেশ দেন । কিন্তু নজরুল ইসলাম আদালতের নির্দেশ অমান্য করে গত (১৫ অক্টোবর) রবিবার রাতের আঁধারে ওই পুকুরে লোকজন নিয়ে জোর পূর্বক জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করে। আইন অমান্য করে মাছ ধরার বিষয়টি অভিযোগকারী আলহাজ্ব আব্দুল সামাদ জানতে পেরে ৯৯৯ লাইনে অভিযোগ করলে তাড়াশ থানা থেকে পুলিশ সেখানে গিয়ে পুকুরের মাছ ধরা বন্ধ করে দেন।

কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে মাছ ধরার বিষয়টি নজরুল ইসলামের কাছ থেকে জানতে চাইলে তাঁর ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়।

এব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, বিষয়টি জানতে পেরেছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com