
মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুর জেলার ডাসারে চাঁদাবাজী মামলায় উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য বাবুল পালোয়ান (৫০) কে গ্রেফতার করছে ডাসার থানা পুলিশ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ১.৩০ ঘটিকার সময় ডাসার থানা পুলিশ কাজীবাকাই এলাকার খান্দুলী তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে বুধবার সকাল ১১ টার সময় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত আসামী আওয়ামী লীগ নেতা বাবুল পালোয়ান ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের খান্দুলী এলাকার মৃত আবুল হোসেন পালোয়ানের ছেলে।
মামলার সুত্রে জানা যায়, ডাসার বাজার রোডে ব্যাবাইজ্জার খালে ২৮ মিটার লম্বা গাডার ব্রীজের ওয়ার্ক অর্ডার পান একই উপজেলার মৃত. আলহাজ্ব সৈয়দ আবুল কাশেমের ছেলে সৈয়দ নুরুজ্জামান বাবু।
ব্রীজের কাজ করতে গেলে ১নং আসামী বাবুল পালোয়ান ও ২নং আসামী বোরহান পালোয়ান সহ অজ্ঞাতনামা ৫/৭জন আসামী কাজের সাইডে আসিয়া সৈয়দ নুরুজ্জামান বাবুর কাছে ৫০ লাখ টাকা চাঁদাদাবী করে এবং কাজ বন্ধ করে দেয়।
পরে সৈয়দ নুরুজ্জামান বাবু গত ২৫ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে-সি আর ১০৭/২০২৩(ডাসার) ৩৮৫/৫০৬(২)/১১৪ দল:বি: ধারায় মামলা দায়ের করেন। এরেই প্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ১নং আসামীকে গ্রেফতার করে ডাসার থানা পুলিশ। এদিকে ২নং আসামী বোরহান পালোয়ান বিজ্ঞ আদালতে হইতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনে রয়েছেন।
এবিষয়ে জানতে চাইলে ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী মাহমুদুল হাসান দোদুল জানান, বাবুল পালোয়ান ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস ও সৈয়দ আবুল হোসেন কলেজের সাবেক শিক্ষক। তিনি এই ধরণের কাজ করতে পারেন না।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, ওয়ারেন্টভুক্ত মামলায় ৭ জন এবং জুয়া মামলায় ৪ জন মোট ১১ জন আসামী কে গ্রেফতার করা হয়েছে। পরে আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।