1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় সাইবার সুরক্ষা আইনে মামলা: ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে অপপ্রচার ও প্রতারণা, যুবক কারাগারে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ৪:২০|
সংবাদ শিরোনামঃ
নড়াইল-১ আসনের নবনির্বাচিত এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা উজিরপুরে সেচ্ছাসেবক দলের ইউসুফ মীরার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন কালিয়ায় সাইবার সুরক্ষা আইনে মামলা: ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে অপপ্রচার ও প্রতারণা, যুবক কারাগারে সহাবস্থানের রাজনীতি: রাজশাহীতে এক ইতিবাচক বার্তা রাজশাহীতে যুবদলের ত্যাগীদের বাদ দিয়ে ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগে মানববন্ধন কালিয়ায় মতবিনিময় সভায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম ভোক্তা অধিকারের অভিযানে বাধা; প্রতিবাদে রাজশাহীতে ক্যাবের মানববন্ধন ‎গৌরনদী-আগৈলঝাড়ায় ভোটকেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের শুভেচ্ছা বিনিময় ২০ হাজার কিমি খাল খনন ও বৃক্ষরোপণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে: গৌরনদীতে তথ্যমন্ত্রী দেবীগঞ্জে শালডাঙ্গায় জমি বিরোধে সংঘর্ষ, আহত-২

কালিয়ায় সাইবার সুরক্ষা আইনে মামলা: ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে অপপ্রচার ও প্রতারণা, যুবক কারাগারে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

মোঃ উজ্জল শেখ স্টাফ রিপোর্টারঃ-

নড়াইলের কালিয়া উপজেলায় সাইবার সুরক্ষা আইনে দায়ের করা এক মামলায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার ২১ শে ফেব্রুয়ারি ২০২৬ ইং অভিযান চালিয়ে তাকে আটক করে কালিয়া থানা পুলিশ।

আটক ব্যক্তি বড় কালিয়া গ্রামের মৃত কারী শাহজাহান শেখের ছেলে ওমর ফারুক শেখ (৩০)। তিনি স্থানীয় মডেল ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ  সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ও মানহানিকর তথ্য প্রচার এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে এক ভুক্তভোগী গৃহবধূর স্বামী মামলা দায়ের করেন। মামলাটি কালিয়া থানায় ০৭ নং মামলা তালিকায় রুজু হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত যুবক ভুয়া (ফেইক) ফেসবুক আইডি ব্যবহার করে বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট ছড়িয়ে দেন। পরবর্তীতে প্রতারণার মাধ্যমে অর্থ দাবি করেন, যা এলাকায় ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি করে।
মামলা দায়েরের পর পুলিশ প্রযুক্তিগত সহায়তায় তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে নড়াইল জেলা কারাগার-এ পাঠানো হয়েছে।

এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ  মোঃ ইদ্রিস আলী সাংবাদিক দের বলেন, “ডিজিটাল মাধ্যমে গুজব, অপপ্রচার বা মানহানিকর কনটেন্ট ছড়ালে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাইবার অপরাধ দমনে আমাদের নজরদারি অব্যাহত রয়েছে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সচেতন মহল মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com