1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে স্কুলব্যাগ ভর্তি ককটেলসহ কুমিল্লার নাসির আটক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযান: ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬ মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দাপট, বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে নতুন যুগের বার্তা গৌরনদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন।  তালাবদ্ধ বাসায় সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে তদন্ত দুই মাসের ‘সম্পর্ক’ ঘিরে তোলপাড়, আগরপুর ডিগ্রি কলেজের প্রভাষক সাময়িক বরখাস্ত ইলিশ রক্ষায় বাউফলে টাস্কফোর্সের জরুরি সভা, ২২ দিনের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দীর্ঘ ১৭ বছর পর গাজীপুরে গ্রেফতার, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গৌরনদীর সাইদুল হক। জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আগৈলঝাড়ায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  রামপালে মৎস্য খামারে কর্মরত নারী শ্রমিকদের অর্থনৈতিক ক্ষমতায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে মাচায় ‘মার্সেলো’ জাতের তরমুজ চাষে সাফল্য, কৃষকের মুখে হাসি,,

কালকিনিতে স্কুলব্যাগ ভর্তি ককটেলসহ কুমিল্লার নাসির আটক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ সবুজ খানঃ-মাদারীপুরে স্কুলব্যাগ ভর্তি ককটেলসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কালকিনি উপজেলার ফাঁসিয়াতলা বাজার থেকে নাসির কাজীকে আটক করা হয়। আটক নাসিরের বাড়ি কুমিল্লাতে। সে বাচ্চু কাজীর ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, কালকিনির ফাঁসিয়াতলা এলাকায় ককটেল বহন করে নিয়ে আসা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল। পরে একটি বাড়িতে অভিযানের সময় তল্লাসী চালিয়ে স্কুলব্যাগ ভর্তি ককটেল উদ্ধার করা হয়। এ সময় স্কুলব্যাগ বহনকারী নাসিরকে আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। অভিযানে গোয়েন্দা পুলিশের পাশাপাশি থানা পুলিশও অংশ নেয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে উৎসুক জনতা ভীড় করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আটক নাসির দীর্ঘদিন যাবত জেলার বিভিন্নস্থানে ককটেল, হাতবোমাসহ দেশীয় অস্ত্র এনে বিক্রি করতো।

ধারণা করা হচ্ছে, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো আনা হয়েছিল।

তবে, স্কুলব্যাগে কতগুলো ককটেল আছে এখনও বলা সম্ভব হচ্ছেনা। ঢাকা থেকে বোমা নিস্ক্রিয়করণ ইউনিট (ডিস ডিসপোজাল ইউনিট) আসলে ককটেলের সংখ্যা বলা যাবে। তাদেরকে খবর দেয়া হয়েছে। পরে এগুলো নিস্ক্রিয়করণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com