1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৫:৫৫|
সংবাদ শিরোনামঃ
বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাত বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিটু দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত মাদারীপুরে ট্রাক ও সংবাদ পত্রের পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চলক নিহত, আহত অন্তত ৫-জন সবুজায়নে প্রশংসনীয় উদ্যোগ: মাউলী ইউনিয়নে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ দেবীগঞ্জে রাত ৭টার পর উপজেলা পরিষদ পুকুরপাড়ে অবস্থান নিষিদ্ধ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর নির্দেশনা,, মাদারীপুরে বসতবাড়ির গাছ কেটে নেওয়ার অভিযোগ  বরিশালে দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন, অভিষেক ও সাংস্কৃতিক আয়োজন গৌরনদীতে অবৈধ দখলে থাকা ভিপি জমি ও চান্দিনা ভিটি পরিদর্শন, বকেয়া আদায় জোরদার সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য নওগাঁর নিয়ামতপুরে ক্রয় কৃত সম্পত্তি জবরদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮৩ বার পড়া হয়েছে

 

মো: আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ-

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব লিখন বণিকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মেজর আরাফাত রহমান। তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা নাশকতার সুযোগ দেওয়া হবে না। নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু করতে সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন ও সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করবে।”

তিনি আরও বলেন, গুজব, অপপ্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে এবং এ বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক বলেন,“নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষা প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।” তিনি সকল সরকারি কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বিশেষ আইন-শৃঙ্খলা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব, গৌরনদী-আগৈলঝাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এসপি) আবু সালেহ, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইছা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাব্বুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, ডি জিএম পল্লী বিদ্যুৎ সিদ্দিকুর রহমান, গৌরনদী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সিদ্দিকুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা আইসিটি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন্নেসা নাজমা এবং বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিনিধি নাসির উদ্দীন।

এছাড়াও সভায় আগৈলঝাড়া প্রেস ক্লাবের সভাপতি শামীমুল ইসলামসহ সাংবাদিক সাইফুল মৃধা, আশরাফ উদ্দীন, সোহাগ, সাজিদ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, ভোটকেন্দ্র নিরাপত্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয় এবং সচেতনতা বৃদ্ধির বিস্তারিত আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com