1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৩:১৬|
সংবাদ শিরোনামঃ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: বদলি বাতিলের দাবিতে উপজেলাবাসী,, ঢাকাস্থ নড়াইল জেলা সমিতি, -এর নতুন কার্যকরী পরিষদকে অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে কৃষক কার্ড নিয়ে যেতে পেরেছেন”এমপি খোকন তালুকদার রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং যৌন উত্তেজক সিরাপ জব্দ ব্ল্যাকমেইল ও যৌন নির্যাতনের প্রতিশোধে ভাইকে হত্যা; আদালতে বোনের স্বীকারোক্তি,, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভোটের মাঠে তরুণ সমাজসেবক বাহারুল চৌধুরী গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: অভিযুক্তের বিচার দাবিতে সংবাদ সম্মেলন গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৩৯০ বার পড়া হয়েছে

সিরাগজঞ্জ জেলা প্রতিনিধিঃ-সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরকীয়া প্রেমের জেরে স্ত্রী তানিয়া খাতুনকে হত্যার অভিযোগে স্বামী আজিজুল ভুইঁয়া(৩০) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। কাল

সোমবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রাজজ মোঃ আবুল বাশার মিঞা এই কারাদণ্ড প্রদান করেন।দন্ডপ্রাপ্ত আজিজুল ভুইঁয়া (৩০) উল্লাপাড়া উপজেলার কয়রা হরিশপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

অতিরিক্ত দায়রাজজ আদালতের অতিরিক্ত পিপি জেবু ন্নেছা ( জেবা রহমান) এতথ্য নিশ্চিত করে বলেন, ৩০৪ ধারা (প্রথম অংশ) অধিন দন্ড যোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করে আসামি আজিজুল ভুইঁয়া কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালে উল্লাপাড়া উপজেলার পশ্চিম ভদ্রকোল গ্রামের তানিয়া খাতুনের সঙ্গে বিয়ে হয় ফার্নিচার ব্যবসায়ী আজিজুল ভুইঁয়ার। বিয়ের পর আজিজুল ভুইঁয়া অন্য এক নারীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এতে স্ত্রী তানিয়া বাধা দিলে উভয়ের মধ্যে মনোমালিন্য শুরু হয় এবং তানিয়াকে মারপিট করতো আজিজুল।

২০২১ সালের ২৫ জানুয়ারী দুপুরে আজিজুল ভুইঁয়া তার স্ত্রী তানিয়াকে মারপিট করে। এক পর্যায়ে তানিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় তানিয়ার মা সেলিনা বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত আজিজুল ভুইঁয়া কে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com