1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সরকারী নির্দেশ অমান্য করে আগৈলঝাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বানারীপাড়ায় মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু কালকিনির কয়ারিয়ায় কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালতের মতবিনিময় সভা ফ্যামিলি কার্ডের টিপসই থেকে ‘বিয়ে’—বিধবার দাবি, জানেনই না কিছু রামেবিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো উপাচার্যের কক্ষের তালা গৌরনদীতে যুব উন্নয়ন অধিদপ্তরের ২১ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন আগৈলঝাড়ায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ব্যস্ত ১৬৯ মণ্ডপ প্রবাস থেকে ফিরে চায়ের দোকান, ঋণের চাপে থেমে গেল পুলিনের জীবন উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ গৌরনদীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা

সরকারী নির্দেশ অমান্য করে আগৈলঝাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৪৮১ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না,ষ্টাফ রিপোর্টারঃ- বরিশাল জেলার আগৈলঝাড়ায় প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে অবৈধ ড্রেজার দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের কারণে পাশ্ববর্তী চাষাবাদকৃত জমি ভেঙ্গে যাচ্ছে।স্থানীয়রা জানান, উপজেলার বাকাল ইউনিয়নের সরবাড়ি গ্রামে গত কয়েকদিন ধরে স্থানীয় গোপাল হালদারের ছেলে তাপস হালদার বড়মাগরা গ্রামের নুর আলম মিয়ার অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পুকুর থেকে বালু উত্তোলন করে আসছেন।

এতে হুমকির মুখে পরেছে আশপাশের বাড়িও জমি। তাপস ওই বালু উতোলন করে বিক্রি করছে। বালু উত্তেলনের ফলে ওই পুকুরের পাশের বাড়ি-ঘর ও আবাদি জমি দেবে যাবার শংকায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন সময় বাড়ি ধ্বসে যেতে পারে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

নাম না প্রকাশের শর্তে কয়েকজন ভুক্তবেঅগী জানান, এলাকাবাসী বেশ কয়েকবার অভিযুক্তদের বালু উত্তোলন কাজে বাঁধা দিলেও তারা উল্টো কৃষি জমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে আসছে।

এ ব্যাপারে অবৈধভাবে বালু উত্তোলনকারী তাপস হালদার সাংবাদিকদের জানান, আমার নিজের জায়গা থেকে নিজে বালু উত্তোলন করছি।এতে সমস্যা কি? বালু উত্তোলন শেষ হলেই মেশিন নিয়ে যাওয়া হবে।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, বালু উত্তোলন করা সরকারীভাবে নিষেধাজ্ঞা রয়েছে। তারপরেও যদি কেউ বালু উত্তোলন করে থাকে তার বিরুদ্ধে আইনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com