1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলার শিকার বনি আমিন নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:১৭|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক মাদারীপুরের ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে  দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ইউএনও সবুজ কুমার বসাককে বিদায় সংবর্ধনা,, নড়াগাতীতে যুবদলের মাদকবিরোধী অভিযান অনুতপ্তদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান মাদারীপুর জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে উপজেলা ইউআরটি সদস্যদের নিয়ে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডাসারের কাজীবাকাইতে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত ৫০ লাখ টাকার ইট সোলিং রাস্তা অল্পদিনেই বেহাল, তদন্তের দাবি এলাকাবাসীর গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিকরা

ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলার শিকার বনি আমিন নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ- বরিশাল জেলার উজিরপুর উপজেলার ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলায় গ্রেফতার বনি আমিনের নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ২ আগস্ট বিকাল ৫ টায় বড়াকোঠা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মডেল বাজারে সুমন আল ফয়েজের সভাপতিত্বে, বক্তব্য রাখেন ডি এম আল আমিন, মুজাম্মেল চৌকিদার, সবুজ ঢালী, এইচ এম সিহাব, খোকন খান, তছলিম হাওলাদার, মশিউরের বড় বোন হাফিজা বেগম, ঘটনা সুত্রে জানাযায়, সাকরাল গ্রামের স্থায়ী বাসিন্দা মোঃ জসিম উদ্দিন এর ছেলে মোঃ বনি আমিন (২৬) কে এসিড নিক্ষেপ, আপহরন, নারী ও শিশু নির্যাতন এবং হত্যা মামলার আসামি করে ভুক্তভোগী বাদী মারীয়া আক্তার (বনি আমিনের ভগ্নিপতি মশিউর রহমান মাসুম এর দ্বিতীয় স্ত্রী) মামলা দায়ের করেন।

৩১ জুলাই ২৫ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৬ টার সময় বিমান বন্দর থানাধীন রহমতপুরের বাবুগঞ্জ এলাকা থেকে বনি আমিনকে আটক করে RAB-8।

পরবর্তীতে আটক কৃত আসামী বনি আমিনকে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে পরবর্তীতে তাকে বরিশাল জেলা কারাগারে প্রেরণ করেন। বনি আমিনের গ্রেফতারের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে মশিউর রহমান মাসুম নামের ফেইজবুক আইডি থেকে পোস্ট করে, বনি আমিনের গ্রেফতারের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনগণ নিজ নিজ ফেইজবুক আইডি থেকে বনি আমিন ষড়যন্ত্রের শিকার বলে প্রতিবাদি পোস্ট করতে থাকেন।বনি আমিনের গ্রেফতারের বিষয়টি মশিউর রহমান মাসুম নামের ফেইজবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে তিনি দীর্ঘ এক মাস আগেই উক্ত মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়ে কারাগারে আছেন

স্থানীয়রা জানান, মশিউর রহমান মাসুম উক্ত মামলার আসামি হয়ে গত এক মাস আগেই কারাবন্দী আছেন। তাদের ধারণা মশিউর রহমান মাসুম নামের এই ফেসবুক আইডি তার দ্বিতীয় স্ত্রী মারিয়া আক্তার চালাচ্ছেন বলে মনে করছেন। বনি আমিন নির্দোষ সে নম্র ভদ্র প্রকৃতির একটি ছেলে তাকে এবং তার পরিবারকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। তবে স্থানীয় জনগণ আরো বলেন বনি আমিনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দেয়া হয়েছে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলেন মামলার সুষ্ঠু তদন্ত করে দোষীকে আইনের আওতায় এনে বিচার করা হোক এবং বনি আমিন নির্দোষ তাকে অনতিবিলম্বে মুক্তি দেয়া হোক। এই মিথ্যা ষড়যন্ত্র মামলার প্রতিবাদে ফুসে উঠেছে এলাকাবাসী, আরও কঠোর কর্মসুচী দেয়া হবে বলে জানান এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com