1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে সূর্যতরুণ যুব সংঘ’র অফিস উদ্বোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১১:৫৪|
সংবাদ শিরোনামঃ
সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য নওগাঁর নিয়ামতপুরে ক্রয় কৃত সম্পত্তি জবরদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত বাংলা সাহিত্যের কালজয়ী ঔপন্যাসিক ডা. নীহার রঞ্জন গুপ্ত’কে স্মরণ পঞ্চগড়ের দেবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত গৌরনদীতে পিআইবির উদ্যোগে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি

রামপালে সূর্যতরুণ যুব সংঘ’র অফিস উদ্বোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ‘গাবতলা সূর্যতরুণ যুব সংঘ’ এর অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় সূর্যতরুণ যুব সংঘের আয়োজনে উপজেলার বাইনতলা ইউনিয়নের গাবতলা মোড় এলাকায় সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

শেখ জুয়েল রানা’র সভাপতিত্বে ও সিনিয়র উপদেষ্টা ইমরান হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় যুব পরিষদের সদস্য সোহানুর রহমান (সোহান), প্রধান শিক্ষক শেখ বাইজীদ হোসেন, মেহেদী হাসান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন মোঃ আলিফ হোসেন, তারিকুল ইসলাম, সোলায়মান শেখ, শেখ টিপু, শেখ বাবু, ওমর, আবদুল ওলি, রাসেল, মাহি, রবিউল ইসলাম, সাব্বিরসহ সংগঠন সদস্যরা। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জাকারিয়া।

অনুষ্ঠানে সূর্যতরুণ সংগঠনের প্রচার সম্পাদক মেহেদী হাসান বলেন, এটি একটি সম্পুর্ন অরাজনৈতিক সংগঠন। এর মূল উদ্দেশ্য হচ্ছে দল-মত নির্বিশেষে সমাজের গরীব ও অসহায় মানুষকে সহায়তা করা। এর পাশাপাশি সামাজিক সচেতনতা মূলক বিভিন্ন কাজে যুবকদের সচেতন করা। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের প্রশিক্ষণ দিয়ে যুবকদের দক্ষ করে তোলা এবং যুবকদের স্বকর্মসংস্থানে উদ্ভুদ্ধ করা। যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com