1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বাংলা সাহিত্যের কালজয়ী ঔপন্যাসিক ডা. নীহার রঞ্জন গুপ্ত'কে স্মরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১২:৪৫|
সংবাদ শিরোনামঃ
সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য নওগাঁর নিয়ামতপুরে ক্রয় কৃত সম্পত্তি জবরদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত বাংলা সাহিত্যের কালজয়ী ঔপন্যাসিক ডা. নীহার রঞ্জন গুপ্ত’কে স্মরণ পঞ্চগড়ের দেবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত গৌরনদীতে পিআইবির উদ্যোগে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি

বাংলা সাহিত্যের কালজয়ী ঔপন্যাসিক ডা. নীহার রঞ্জন গুপ্ত’কে স্মরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইল জেলার ইতনা গ্রামের কৃতি সন্তান, বাংলা সাহিত্যের কালজয়ী ঔপন্যাসিক ডা. নীহার রঞ্জন গুপ্তকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।

১৯১১ সালের ৬ জুন নড়াইলের প্রকৃতিঘেরা ইতনা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। চিকিৎসাবিদ্যায় উচ্চশিক্ষা অর্জনের জন্য ইংল্যান্ডে গমন করেন এবং চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে চিকিৎসা পেশার পাশাপাশি সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন। কর্মজীবনের এক পর্যায়ে তিনি ব্রিটিশ সেনাবাহিনীতেও চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলা সাহিত্যে তাঁর সবচেয়ে জনপ্রিয় সৃষ্টি কিরীটি রায়। রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দা কাহিনির মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে এক স্বতন্ত্র ধারা সৃষ্টি করেন। তাঁর রচিত দুই শতাধিক উপন্যাস ও গল্প পাঠকমহলে ব্যাপক সমাদৃত হয়েছে এবং আজও সমান জনপ্রিয়।

১৯৮৬ সালের ২০ জানুয়ারি তিনি পরলোকগমন করেন। কিন্তু তাঁর সাহিত্যকর্ম, সৃজনশীলতা এবং কালজয়ী চরিত্রসমূহ বাংলা সাহিত্যাঙ্গনে তাঁকে অমর করে রেখেছে।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com