1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| ভোর ৫:৫৯|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী নগরীতে জমি দখলে বেড়া দিলেন বিএনপি নেতার ভাই দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত,, ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জ পৌরসভায় অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান  গৌরনদীতে নকল স্বর্ণের বারসহ যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ উজিরপুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে একটি পরিবারের স্বপ্ন পুরে ছাই। প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। লালপুরে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে র‍্যালি ও মানবন্ধন ঈদুল আযহা উপলক্ষে নড়াইলবাসীকে শুভেচ্ছা জানালেন জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াগাতী থানা বিএনপির পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ

রামপালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব -১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব -১৭)-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মুসাম্মাৎ হোসনেয়ারা (মিলি), সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হামীম নূরী, ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ, প্রধান শিক্ষক গোলদার মতলুব হোসেন, সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, সাবেক প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নান প্রমুখ।

খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক মোঃ তাওহিদুল ইসলাম, নাহিদুল হক, মোঃ হাফিজুর রহমান ও গোলাম আকতার বাচ্চু।উদ্বোধনী ম্যাচে রাজনগর ইউনিয়ন একাদশ বনাম উজলকুড় ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে।আগামী ৮ জুন এ খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com