1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ এক শিশু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
২৭ বছর পর” এরশাদ শিকদারের ফাঁসির মামলার ২ নম্বর আসামি জয়নাল গ্রেফতার পুলিশের এক অভিযানের রেশ কাটতে না কাটতেই আরেক অভিযান, আগৈলঝাড়ায় ২ হাজার ১০ পিস ইয়াবাসহ আটক ৪ সাহিত্য-সংস্কৃতির চর্চায় অবদানের স্বীকৃতি অধ্যাপক আবদুল হাকিম ও মো. জাহাঙ্গীর হোসেন ফকিরকে সংবর্ধনা বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে লাবিবা পরিবহন খাদে”অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা আড়িয়াল খাঁর ভাঙনে বিপর্যস্ত জনপদ পরিদর্শন, নদীভাঙন রোধে দ্রুত উদ্যোগের আশ্বাস জহির উদ্দিন স্বপনের কবিতা ও সাহিত্য আলোকিত ও মননশীল সমাজ বিনির্মাণের অন্যতম শক্তি -জহির উদ্দিন স্বপন দখল-দূষণমুক্ত, প্রবহমান ও জীবন্ত নদীর দাবিতে দেবীগঞ্জে আলোচনা সভা বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ ​তানোরে বসতভিটা দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

রামপালে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ এক শিশু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাগেরহাটের রামপালে দাউদখালী নদীতে গোসল করতে নেমে শাওন সরকার (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১১ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে রামপাল উপজেলার দাউদখালী নদীর গোবিন্দপুর মালোপাড়া এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশুটি ।নিখোঁজ শাওন সরকার উপজেলার গোবিন্দপুর (মালোপাড়া) এলাকার রতন সরকারের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাউদখালী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে যায় শাওন। তার বন্ধুরা গোসল করে চলে আসার সময় দেখতে পায় শাওন নেই। পরে তাকে খোঁজাখুঁজি করা হয়। এক পর্যায়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। শিশু শাওন বাবা মায়ের ছোট ছেলে হওয়ায় তার পরিবারে চলছে শোকের মাতম।

এ দূর্ঘটনার কথা জানতে পেরে রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা ঘটনাস্থলে ছুটে আসেন। এ খবর পেয়ে বিকেল থেকে খুলনা ও রামপাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। রামপাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার আবু জাফর সিদ্দিক বলেন, খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান শুরু করেছি। আশাকরি আমরা শিশুটির সন্ধ্যান পাব। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ৭ টায় ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল নিখোঁজ শিশুকে উদ্ধার করতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com