1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মোল্লাহাটে দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতি ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:২২|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক মাদারীপুরের ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে  দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ইউএনও সবুজ কুমার বসাককে বিদায় সংবর্ধনা,, নড়াগাতীতে যুবদলের মাদকবিরোধী অভিযান অনুতপ্তদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান মাদারীপুর জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে উপজেলা ইউআরটি সদস্যদের নিয়ে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডাসারের কাজীবাকাইতে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত ৫০ লাখ টাকার ইট সোলিং রাস্তা অল্পদিনেই বেহাল, তদন্তের দাবি এলাকাবাসীর গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিকরা

মোল্লাহাটে দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতি ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৪৯৪ বার পড়া হয়েছে

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাগেরহাটের মোল্লাহাটে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা-২০২৩ উপলক্ষে সম্প্রীতি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মোল্লাহাট থানা পুলিশের আয়োজনে থানার সভা কক্ষে রবিবার বিকাল সাড়ে ৪টায় এ সভা অনুষ্ঠিত হয়।পুলিশ পরিদর্শক (তদন্ত) আশ্রাফ আলী সঞ্চালনায়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার আবু হাসনাত খান বলেন, কোন জঙ্গি গোষ্ঠী বা কেউ যেন কোন প্রকার বিঘ্ন সৃষ্টি করতে না পারে, সেজন্য বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। আপনারাও (পুজা কমিটি) স্বেচ্ছাসেবক দল গঠনের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করবেন, পুলিশ প্রশাসন সবসময় আপনাদের পাশে থাকবে। সরকার চায় শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ পুজা অনুষ্ঠিত হোক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও অনুরুপ বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার, এএসপি সার্কেল মোঃ রবিউল ইসলাম শামীম ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কল্লোল বিশ্বাস পলু, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন পাল, মোঃ মিজানুর রহমান মোল্লা, শেখ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিয়া, আওয়ামীলীগ নেতা মোঃ শহিদুল ইসলাম, মাফিজ শিকদার, আতিয়ার রহমান, সুখ ফকির, এম এম নওশের আলী নসু, আব্দুস সবুর মোল্লা, ৮৫’টি পূজা মন্দির কমিটির সভাপতি/সম্পাদক প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com