1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিচুর রহমান খোকন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
৬০ বছর বিনা পারিশ্রমিকে পাঠদান, শিক্ষক দিবসে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন ‘রমণী স্যার’ দেবীগঞ্জে দুধ পান করেই অসুস্থ ১৭ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি, নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা বিষপানে না ফেরার দেশে ঝুমুর, মাকে আর কখনো “মা” বলে ডাকবে না চার বছরের শিশু। কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত। শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে দীর্ঘদিনের মানসিক নির্যাতনের অভিযোগ, ভিডিও কলে বিষপান প্রবাসীর স্ত্রীর উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে এসিল্যান্ডের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন 

মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিচুর রহমান খোকন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি”র মনোনীত পদপ্রার্থী আনিচুর রহমান তালুকদার খোকন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল ঈদগাহ মাঠে সর্বস্তরের জনগণের ব্যানারে-এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি’র সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপি প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার মাদারীপুর জেলা যুবদলের সাধারন সম্পাদক ফারুক বেপারী,ও কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ সালাম খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদারীপুর জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল ফরাজী, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা মতিউর রহমান খান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন,“আওয়ামীলীগ আমাকে তিন মাস ১৭ দিন গুম করে রেখেছে, মৃত্যুর যে কত যন্ত্রণা আমি তা সহ্য করেছি, তখন আমি বুঝেছি মা,বাবা, ভাই বোন স্ত্রী সন্তান কতটা আপন, আপনারা সবাই আমার জন্য দোয়া করেছেন, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে বাচিয়ে রেখেছে, আমি চাই না আমাদের দারা কোনো মানুষ নির্যাতিত হোক,আপনারা জনাব তারেক রহমানের বক্তব্য শুনেছেন,তিনি বলেছেন মানুষের পাশে থাকার জন্য, মানুষের ভালোবাসা অর্জন করার জন্য, যদি মানুষের ভালোবাসা অর্জন করতে না পারি তাহলে আমরা যেনো চুপ থাকি, আমরা যেনো মানুষের প্রতি জুলুম নির্যাতন না করি,তারেক রহমান চায় আমাদের দ্বারা যেন মানুষ কষ্ট না পায়। তিনি আরো বলেন,আমরা যদি সরকার গঠন করতে পারি আমাদের দ্বারা কোনো মানুষ নির্যাতিত হবে না।

মতবিনিময় সভায় স্থানীয় নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com