1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি ৪০০ পিস ইয়াবা ও চাপাতীসহ সহ গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি ৪০০ পিস ইয়াবা ও চাপাতীসহ সহ গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

 

নাসির উদ্দিন লিটন, মাদারীপুরঃ-

মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানা এলাকা হতে ৩০ (ত্রিশ) টি মামলার পলাতক ভয়ঙ্কর দুর্ধর্ষ আসামী আল আমিন হাওলাদারকে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চাপাতিসহ গ্রেফতার করা হয়েছে।

(১২ জুলাই ২০২৬) তারিখে এ তথ্য নিশ্চিত করেছেন।
মাদারীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার চৌকস অফিসার ফোর্সের সমন্বয়ে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজ সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান পরিচালনা কালে মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানা এলাকায় ৩০ (ত্রিশ) টি মামলার পলাতক ভয়ঙ্কর দুর্ধর্ষ আসামী আল আমিন হাওলাদারকে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চাপাতিসহ গ্রেফতার করা হয়েছে।

মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সসহ মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনাকালে ১১/০৭/২০২৬ খ্রি. রাত ২৩.৩০ ঘটিকার সময় মাদারীপুর জেলার মাদারীপুর সদর মডেল থানাধীন থানতলী সাকিনস্থ ম্যাজিক চায়ের কর্নার দোকানের সামনে ৩০ (ত্রিশ) টি মামলার পলাতক ভয়ঙ্কর দুর্ধর্ষ আসামী ও মাদক ব্যবসায়ী আল আমিন হাওলাদার(২৮), পিতা- মৃত্যু আলমগীর হাওলাদার ,মাতা-রেখা বেগম, সাং-নতুন মাদারীপুর (লক্ষ্মীগঞ্জ), থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর এর নিজ দখল হতে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি চাপাতি উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। সিডিএমএস যাচাই করে আসামী আল-আমিন হাওলাদারের বিরুদ্ধে ৩০ (ত্রিশ) টি মামলার তথ্য পাওয়া পেয়েছেন থানা পুলিশ।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে মর্মে সিদ্ধান্ত ব্যক্ত করেছেন মাদারীপুর জেলা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com