1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অসকসের আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-গাঁজাসহ নগদ টাকা জব্দ দেবীগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়তে পৌর বিএনপির উদ্যোগ, চলবে নিয়মিত অভিযান মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অসকসের আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত বাচসাসের নেতৃত্বে আবদুর রহমান-রাহাত সাইফুল, সম্পাদকীয় পদেও নতুন মুখ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীতে অভিযান, গৌরনদীর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার ​বানারীপাড়ায় মৃত্যু সনদ দিতে ইউপি প্রশাসককে চাপ প্রয়োগ, লিখিত অভিযোগ, শুনানিতে অনুপস্থিত অভিযোগকারী তেরখাদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীতে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক ও অস্ত্র জব্দ; সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তির কার্যকর ব্যবহার। কালকিনিতে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার

মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অসকসের আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদক মাদারীপুরঃ-

যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মাদারীপুরে আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করেছে ‘অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস)’, মাদারীপুর জেলা কমিটি।

শনিবার (২১ নভেম্বর )সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মাদারীপুরের মস্তফাপুরস্থ হর্টিকালচার সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশকুর রহমান মাশুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসকস কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ একরামুল হক সরকার।

​মাদারীপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক উপদেষ্টা (অবঃ) সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন মাদারীপুর জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ এস এম লিয়াকত আলী।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মাদারীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈনিক (অবঃ) মোঃ শওকত হোসেন এবং জেলা কমিটির সহ-সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ কবির মৃধা।

​আলোচনা সভায় মাদারীপুর জেলা কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) কাজী মোঃ চুন্নু মিয়া, কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত মাতুব্বর, জেলা সহ-সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ আতিকুর রহমান, সার্জেন্ট (অবঃ) মোঃ জাহিদ হোসেন, সার্জেন্ট (অবঃ) মোঃ মিজানুর রহমান, সার্জেন্ট (অবঃ) মোঃ নজরুল ইসলাম ও কর্পোরাল (অবঃ) মোঃ এনায়েত অলুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ জুলহাস মিয়া, অর্থ ও দপ্তর বিষয়ক সম্পাদক কর্পোরাল (অবঃ) মোঃ সামসুল আলম হাওলাদার এবং প্রচার ও দপ্তর বিষয়ক সম্পাদক এল/টিওপি (অবঃ) মোঃ শাহ্ আলম হাওলাদার।

​অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা সভাপতি এল/টিওপি (অবঃ) মোঃ গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ মুয়াজ্জিম হুসাইন; ডাসার উপজেলা সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ খন মাসুদ রানা ও সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ গোলাম আলী; শিবচর উপজেলা সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ মহিউদ্দিন আহমেদ এবং রাজৈর উপজেলা সভাপতি কর্পোরাল (অবঃ) মোঃ আহালীম আলম ও সাধারণ সম্পাদক কর্পোরাল (অবঃ) মোঃ ফকরুল ইসলাম।

এসময় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর অসকস এর পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করেন।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের (অসকস) দাবি পূরণের আশ্বাস দিয়ে মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান মাশুক বলেন,​“আপনারা অবসরপ্রাপ্ত সেনা সদস্য। আমি যে দলের কর্মী, সেই দলের প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি ছিলেন আপনাদেরই বাহিনীর গর্ব মেজর জিয়াউর রহমান। আপনারা আজ যে দাবি জানিয়েছেন, আমি তা পূরণ করব। জেলা পরিষদের জমি যেখানে রয়েছে, আমাকে জানাবেন—আপনাদের জেলা কার্যালয়ের জন্য সেই জমি বরাদ্দ দেব এবং কার্যালয় নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তাও প্রদান করব।”

​আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।প্রতিভোজে অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com