1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে মস্তফাপুরে বিএনপি"নেতার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১১:৪৬|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কালিয়ায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে প্রেসক্লাবের মানববন্ধন কালিয়ায় তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত মোংলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত – ৭

মাদারীপুরে মস্তফাপুরে বিএনপি”নেতার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খাকছাড়া এলাকার ঐতিহ্যবাহী কাজী পরিবারের উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকালে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী হাবিবুর রহমানের ছেলে বিএনপি নেতা কাজী কাওছার আহমেদ এর আয়োজনে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মাসুদ পারভেজ।

এসময় প্রধান অতিথি আনিসুর রহমান তালুকদার খোকন বলেন,সমাজের উন্নয়নের জন্য, আমাদের মা বোনদের মূল্যায়নের জন্য, মায়েদের কষ্ট লাঘবের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ভোটের কালি মুছে যাওয়ার আগেই।

দেশের চার কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন এবং এতে চারকোটি পরিবার এই কার্ডে উপকৃত হবেন। আমি ৩১ দফার এই প্রোগ্রামটি দেখেছি, আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী এদেশের মানুষের সেবার জন্যেই ভাবেন। তিনি এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্যেই ভাবেন, শহীদ জিয়ার সে-ই প্রতিচ্ছবি হিসেবে আপনাদের পাশে থেকে, দেশের জনগণকে নিয়েই ভাবেন।

খোকন তালুকদার আরো বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন, এই এলাকার প্রত্যেকটি মানুষ তার মৌলিক অধিকার ভোগ করবে, কে কোন দল করলো কার বাড়ির সামনে কোন রাস্তা,সেটা দেখার সময় নাই, আমি এই এলাকায় কোনো গ্রুপিং চাই না।

আপনাদের এলাকায় রাস্তা ঘাট ব্রীজ কালভার্টের যে চিত্র সবেই আমি দেখেছি এবং আমি ইঞ্জিনিয়ার, সাথে নিয়ে, নোট করে নিয়েছি, অল্প সময়ের মধ্যে আপনাদের উল্লেখযোগ্য কাজগুলো সমাধান হয়ে যাবে। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা সমাজ কল্যান পরিষদের সভাপতি ও জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার মাতুব্বার,জেলা স্বেচ্ছাসেবক দলের মৎস্য বিষয়ক সম্পাদক শওকাত হোসেন সাকু, মস্তফাপুর ইউনিয়ন বিএনপি নেতা নুর আলম ফকির।

ইফতার ও দোয়া মাহফিলের সঞ্চালনায় ছিলেন, মাদারীপুর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন বেলাল। সবশেষে অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন মাদারীপুর জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা সাইফুল শরীফ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর সাধারন জনগন।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com