1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপু‌রে ভ্রাম্যমাণ আদালতে ৯ বালু দস্যুর কারাদন্ড - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৮:২৯|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

মাদারীপু‌রে ভ্রাম্যমাণ আদালতে ৯ বালু দস্যুর কারাদন্ড

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেক্সঃ-মাদারীপুরের রাজৈরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ জন বালুদস্যুকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ নভেম্বর ) দুপু‌রে উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি গ্রামের কুমার নদে অভিযান চালিয়ে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক। পরে সোমবার ‌বি‌কে‌লে রাজৈর থানার পুলিশের কাছে সাজাপ্রাপ্ত আসামীদের জেলহাজতে প্রেরণের জন্য হস্তান্তর করেন।

কারাদন্ডপ্রাপ্ত আসামীরা হলো পিরোজপুর জেলার নাজিরপুর থানার নায়মুল হাসান (২৪), শাহপরান (২৪), নেছারাবাদ থানার মিজান (৩২), আল-আমিন (৩৭), ইমরান (২৫), ইলিয়াস (৩১), বরিশালের বানারীপাড়া থানার হাসান মেহেদী(৩৭), মাদারীপুর জেলার শিবচর থানার ঠান্ডু খালাসী (৪৫) ও বাগেরহাটের রামপাল থানার মাহফুজ হাওলাদার (৩৪)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজৈর উপজেলার কুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৯ জনকে আটক করে রাজৈর থানার পুলিশ। পরে নায়মুল ও শাহপরানকে ১০ দিন করে, মিজান, ঠান্ডু, ইমরান, মাহফুজ ও ইলিয়াসকে ২০ দিন করে এবং আল-আমিন ও হাসান মেহেদীকে ২১ দিন করে কারাদন্ড দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল হক।

এবিষয়ে রাজৈর থানার ওসি মাসুদ খান জানান, সাজাপ্রাপ্ত ৯ আসামীদের সোমবার মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com