1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-গাঁজাসহ নগদ টাকা জব্দ দেবীগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়তে পৌর বিএনপির উদ্যোগ, চলবে নিয়মিত অভিযান মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অসকসের আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত বাচসাসের নেতৃত্বে আবদুর রহমান-রাহাত সাইফুল, সম্পাদকীয় পদেও নতুন মুখ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীতে অভিযান, গৌরনদীর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার ​বানারীপাড়ায় মৃত্যু সনদ দিতে ইউপি প্রশাসককে চাপ প্রয়োগ, লিখিত অভিযোগ, শুনানিতে অনুপস্থিত অভিযোগকারী তেরখাদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীতে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক ও অস্ত্র জব্দ; সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তির কার্যকর ব্যবহার। কালকিনিতে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার

মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

নাসির উদ্দিন লিটন, মাদারীপুরঃ-

২১ শে জুলাই সকাল ১১.৩০ সময় ডাসার উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের অধীনে মাদারীপুর জেলার ডাসার উপজেলায় গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাকিয়া সুলতানা।

সভাপতি উপস্থিত গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যদের উদ্দেশে বলেন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে। সেখানে নামে মাত্র খরচে এ সেবা পাওয়া যায়। ফৌজদারি মামলার ফি ১০/-টাকা ও দেওয়ানি মামলার ফি ২০/- টাকা এ ছাড়া এ আদালতে আর কোন টাকা-পয়সা লাগে না। গ্রাম আদালত পাঁচজন নিয়ে গঠিত হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আবেদনকারী ও প্রতিবাদী পক্ষের দুইজন করে মনোনীত ব্যক্তি তারা হলেন একজন ইউপি সদস্য এবং আরেকজন স্হানীয় গণ্যমান্য ব্যক্তি। এই দু’পক্ষের চারজন এবং ইউপি চেয়ারম্যান এই পাঁচজন নিয়ে গঠিত হয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত। উল্লেখ থাকে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই হলো গ্রাম আদালতের চেয়ারম্যান। সভাপতি ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্য বলেন গ্রাম আদালতের বিচার যোগ্য কোন মামলা শালিস করা যাবে না। কেননা সালিশের কোন স্হানী ভিত্তি করে।

তিনি আরোও বলেন বিগত এপ্রিল ২৬ হতে জুন ২৬ পর্যন্ত এই তিন মাসে ডাসার উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে ইউপিতে সরাসরি মামলা দায়ের করা হয়েছে ৬০ টি, উচ্চ আদালত থেকে কোন মামলা আসেনি।মোট মামলার সংখ্যা ৬০ টি, বাতিল খারিজ নেই,মোট নিষ্পত্তির সংখ্যা ৬০ টি, বর্তমান অপেক্ষামান কোন মামলা নেই, মোট বাস্তবায়নকৃত মামলার সংখ্যা ৫৯ টি। একটি মামলায় রায় বাস্তবায়ন হয়নি। মোট ক্ষতিপূরন আদায় জমির মুল্য সহ ২৫৬৯০০০/-২৫ লক্ষ ৬৯ হাজার টাকা ।

সভাপতি বলেন প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান মাসে অন্ততপক্ষে পাঁচটি করে মামলা নিষ্পত্তি করতে হবে।

সভাপতি চেয়ারম্যানদের উদ্দেশ্য বলেন ডাসার উপজেলায় মামলার আবেদন এবং নিষ্পত্তির সংখ্যা কম। ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালতের প্রচারের ব্যবস্থা করতে হবে যেন সাধারণ মানুষ গ্রাম আদালত সম্পর্কে জানতে পারে এবং ইউনিয়ন পরিষদে এসে সঠিক বিচার পায় সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে।

আরোও উপস্থিত ছিলেন গ্রাম আদালতের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন তিনি এক নজরে বিগত তিন মাসের মামলার চিত্র তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যান গন সহ সাংবাদিক ও রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com