1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মতলব উত্তরে গরু চুরি মামলায় আটক ২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

মতলব উত্তরে গরু চুরি মামলায় আটক ২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৫৮২ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা, স্টাফ রিপোর্টারঃ-মতলব উত্তরের ঘনিয়ারপাড় গ্রামের গরু চুরির মামলায় রাকিবুল হাসান প্রকাশ রকিবুল হোসেন (৩০) ও মো. মিজান মোল্লা (৩৫) নামে দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

৯ নভেম্বর মতলব উত্তর থানার এসআই (নি.) সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্সসহ মতলব উত্তর থানার এফআইআর নং-১৮/২৬১, তারিখ- ১৭/১০/ ২০২৩ ইং, ধারা- ৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড এর মূল আসামী নুর মোহাম্মদের বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধীর আলোকে মো. রাকিবুল হাসান প্রকাশ রকিবুল হোসেন (৩০) ও মো. মিজান মোল্লা (৩৫) আটক করে। আটককৃত মো. রাকিবুল হাসান প্রকাশ রকিবুল হোসেন উপজেলার রুহিতারপাড় বালুয়াকান্দি এলাকার আবদুর রহিম বেপারীর ছেলে। মো. মিজান মোল্লা ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় এলাকার মো. জহির মোল্লার ছেলে। আটককৃত আসামীকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এসআই (নি.) সুজিত চন্দ্র বলেন, রাকিবুল হাসান প্রকাশ রকিবুল হোসেন ও মো. মিজান মোল্লাকে জড়িয়ে গরু চোর নুর মোহাম্মদ আদালতে জবানবন্ধী দেন। আদালতের নির্দেশে তাদের আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com