1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বেতাগীতে স্কুলছাত্রীর দাঁত ভাঙার অভিযোগ, প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিরাপত্তায় জরুরি ফুট ওভারব্রিজের দাবি যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা গৌরনদীতে দেবীগঞ্জে সড়ক দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি, ৭ দিনের আলটিমেটাম সন্ত্রাস দমনে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে~ হেলাল আসন্ন গোপালপুর ইউনিয়নকে উন্নত স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী নাজমুল খন্দকার”জনগণের সমর্থনের প্রত্যাশা তেরখাদায় প্রশাসনের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি সভা গৌরনদীতে শিক্ষার্থীদের নৈতিকতা ও সততার শিক্ষায় সততা স্টোর উদ্বোধন  রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-গাঁজাসহ নগদ টাকা জব্দ দেবীগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়তে পৌর বিএনপির উদ্যোগ, চলবে নিয়মিত অভিযান

বেতাগীতে স্কুলছাত্রীর দাঁত ভাঙার অভিযোগ, প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরগুনার বেতাগীতে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে মারধর করে মুখের তিনটি দাঁত ভেঙে গুরুতর আহত করার অভিযোগে মামলার প্রধান আসামি ফয়সাল (২৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের গাবতলী গ্রামের ৬১ নম্বর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী সুমাইয়া (১০)। গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বাড়ির পাশের টিনের বাথরুমে গেলে একই বাড়ির বাসিন্দা ফরিদ মৃধার ছেলে ফয়সাল (২৩) বাথরুমের নিচের ফাঁকা দিয়ে হাত ঢুকিয়ে তাকে ধরার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

এ সময় সুমাইয়া বিষয়টি বুঝতে পেরে ফয়সালকে বললে তিনি সেখান থেকে চলে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে সুমাইয়ার মা ঘটনাটি ফয়সালের মা শিরিন বেগমকে জানালে তিনি বিষয়টি নিয়ে মামলা না করার জন্য মেয়ে পক্ষকে ভয়ভীতি দেখান বলে অভিযোগ করা হয়।

এ ঘটনার জেরে গত ২১ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৩টা ৫৫ মিনিটে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের মাঠের পূর্ব-উত্তর কোণে সুমাইয়াকে ফয়সাল মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে তার মুখের তিনটি দাঁত ভেঙে যায় এবং সে গুরুতর আহত হয়।

এ ঘটনায় সুমাইয়ার পরিবারের পক্ষ থেকে বেতাগী থানায় মামলা করা হয়েছে। বেতাগী থানার মামলা নম্বর-১৭, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির ৩৪১/৩২৩/৩২৫/ ৩২৬/৩০৭/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি শিরিন বেগম (৪৫) এবং ৩ নম্বর আসামি সিফাত (১৭)কেও গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ মামলার প্রধান আসামি ফয়সালকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফয়সাল (২৩) বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গাবতলী গ্রামের ফরিদ মৃধার ছেলে।

বরগুনা জেলা পুলিশ জানিয়েছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন কার্যক্রমে পুলিশ কাজ করছে।

পুলিশের পক্ষ থেকে যেকোনো অপরাধ, সন্দেহজনক কর্মকাণ্ড বা গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত নিকটস্থ থানায় অথবা জেলা পুলিশের কন্ট্রোল রুমে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com