1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বানারীপাড়ায় নদীতে অভিযানকালে জেলেদের হামলায় মাথা ফাটলো মেরিন অফিসারের - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৭:৪৪|
সংবাদ শিরোনামঃ
বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় কালিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত কালিয়ার অসুস্থ জামায়াত নেতা লিয়াকত আলী খান ঢাকায় চিকিৎসাধীন, স্ত্রীরও অস্ত্রোপচার সম্পন্ন গৌরনদীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক মাদারীপুরের ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে  দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ইউএনও সবুজ কুমার বসাককে বিদায় সংবর্ধনা,,

বানারীপাড়ায় নদীতে অভিযানকালে জেলেদের হামলায় মাথা ফাটলো মেরিন অফিসারের

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৫৮৮ বার পড়া হয়েছে

জাকির হোসেন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধিঃ-বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ইলিশ নিধন বন্ধে অভিযানকালে মেরিন অফিসার প্রতুল জোয়াদ্দার জেলেদের হামলায় উপজেলা গুরুতর আহত হয়েছেন। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ডিমওয়ালা মা ইলিশ সংরক্ষণ অভিযানের দ্বিতীয় দিন এই ঘটনা ঘটে।

উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী- দিদিহার গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে ১৪ অক্টোবর শনিবার দুপুরে ফাইটার ট্রলার নিয়ে কারেন্ট জাল দিয়ে ইলিশ নিধন করছিলেন ৬/৭ জন অসাধু জেলে। এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা নদীতে অভিযানে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন ও মেরিন অফিসার প্রতুল জোয়াদ্দার তাদের ট্রলার নিয়ে জেলেদের আটক করতে ঘটনাস্থলে যান।

তাদের ধাওয়া করে সেখানে অভিযানের ট্রলারটি পৌছলে অভিযানের ট্রলার দেখে জেলেরা তাদের ট্রলার দ্রুত চালিয়ে নলশ্রী এলাকার শাখা খালে ডুকে যায় এবং তীর থেকে জেলেরা ইটপাটকেল মারতে থাকে। এতে তীরে থাকা জেলেদের ঘরের ভিতর থেকে নারীরাও ইট ছুড়ে মারে। তাদের ইটের আঘাতে উপজেলা মেরিন অফিসার প্রতুল জোয়াদ্দারের মাথা ফেটে যায়। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

পরে খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনার জন্য উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবুজর মোহাম্মদ ইজাজুল হক ঘটনাস্থলে যান। কিন্তু তিনি যাওয়ার পূর্বেই জেলেরা পালিয়ে যান। এসময় স্থানীয়দের কাছ থেকে লাইজু বেগম,রুহুল আমিন,আছিয়া বেগম জামাল, সাদ্দাম,তানভীর ও কাওছার নামের ৭ হামলাকারী জেলের নাম পেয়েছেন তিনি। এ বিষয়ে এসিল্যান্ডের সঙ্গে অভিযানে যাওয়া বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন বলেন,

স্থানীয় ওয়ার্ড মেম্বার জামাল হোসেনকে ওই ৭ জেলেকে সন্ধ্যার মধ্যে থানায় নিয়ে আসার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তারা না আসায় এ ব্যপারে বানারীপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যপারে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আসামীদের গ্রেফতারে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী বলেেন মা ইলিশ রক্ষায় তার অবস্থান জিরো টলারেন্সে। সন্ধ্যা নদীতে অভিযানের সময় মেরিন ফিসারিজ অফিসারের ওপর হামলাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com