1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পুঠিয়ায় যাত্রীবাহি বাস ও দুটি ট্রাক ভাংচুর, আটক দুই - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১ আগৈলঝাড়ায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান জহির উদ্দিন স্বপনের মাদারীপুরের পেয়ারপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৬ জন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে গৌরনদীতে মঙ্গল শোভাযাত্রা বরিশালে সাংবাদিক মিরাজের স্মরণে শোকসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত, অশ্রুসিক্ত সহকর্মীরা গৌরনদীর টরকি বন্দরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আগৈলঝাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলার রায়ে ক্ষোভ, আপিলের প্রস্তুতি পরিবারের। বরিশাল দুর্গাসাগরে হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

পুঠিয়ায় যাত্রীবাহি বাস ও দুটি ট্রাক ভাংচুর, আটক দুই

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৪২৪ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-অবরোধের সমর্থনে রাজশাহীর পুঠিয়ায় শিবপুরে যাত্রীবাহি বাস ও ‍দুটি ট্রাক ভাংচুর করা হয়েছে। আজ বুধবার দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় যাত্রীবাহি বাস ও দুটি ট্রাক ভাংচুরের ঘটনা ঘটে। তবে স্থানীয়দের তোপের মুখে পালিয়ে গেছে অবরোধকারীরা।

অবরোধকারীদের মধ্যে স্থানীয়রা চারঘাটের সাব্বির হোসেন মুকুট ও বাঘার বাঁধন নামে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে। আটক দুজন ছাত্রদলের নেতা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানা পুলিশ।

ঘটনার পর ওই এলাকাসহ রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে জানিয়েছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বুধবার দুপুরে নাটোর থেকে কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে রাজশাহীর শিবপুর এলাকায় রাস্তা অবরোধ করে। এসময় তারা যাত্রীবাহী বাস এবং দুটি ট্রাকে ভাংচুর চালায়। পরে স্থানীয় জনতা তাদেরকে ধাওয়াত দিলে অবরোধকারীরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় মুকুট ও বাঁধনকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়।

অবরোধকারীরা একটা যাত্রীবাহী বাস এবং দুটি ট্রাক ভাংচুর করেছে। ভাংচুর করা বাসে অন্তত ৫০ জন যাত্রী ছিল। ভাংচুরের সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় বাসে থাকা ছোট শিশুরা আতঙ্কে কান্নাকাটি শুরু করে।

তবে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছেন- পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি জানান, ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুঠিয়ার প্রায় সব রাস্তায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com