1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পিরোলী খানকাহপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

পিরোলী খানকাহপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

 

মো. মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের খানকাহপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

১১ জুলাই ২০২৬ (শনিবার) সন্ধ্যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় খানকাহপাড়া সবুজ সংঘের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কালিয়া (নড়াইল)-এর সহযোগিতায় ৪৭ জন প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খানকাহপাড়া সবুজ সংঘের সভাপতি শেখ জহিরুল ইসলাম (জহির)। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন সংঘের সাধারণ সম্পাদক তানভীর হাসান বাপ্পি।

এ সময় উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা, শিক্ষানুরাগী ও সমাজসেবক শেখ আশরাফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শেখ আলতাফ উদ্দিন, যুগ্ম সম্পাদক শেখ আলফাজ, দপ্তর সম্পাদক মো. আলমাস, খানকাহপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. সুমন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী কৃষকরা।
বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার গুরুত্বপূর্ণ উদ্যোগ। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং পরিচর্যা করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com