1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পারিবারিক বিচ্ছেদের পর মানসিক সংকটে রাজশাহীতে যুবকের মৃত্যু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দুই মাসের ‘সম্পর্ক’ ঘিরে তোলপাড়, আগরপুর ডিগ্রি কলেজের প্রভাষক সাময়িক বরখাস্ত ইলিশ রক্ষায় বাউফলে টাস্কফোর্সের জরুরি সভা, ২২ দিনের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দীর্ঘ ১৭ বছর পর গাজীপুরে গ্রেফতার, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গৌরনদীর সাইদুল হক। জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আগৈলঝাড়ায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  রামপালে মৎস্য খামারে কর্মরত নারী শ্রমিকদের অর্থনৈতিক ক্ষমতায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে মাচায় ‘মার্সেলো’ জাতের তরমুজ চাষে সাফল্য, কৃষকের মুখে হাসি,, গৌরনদীতে বেওয়ারিশ কুকুরের দাপট, আতঙ্কে পৌরবাসী, শিশু-নারী-বয়স্কদের চলাচলে বাড়ছে ঝুঁকি, কার্যকর উদ্যোগের দাবি সাংবাদিক ফাতেমা আক্তারকে পিটিয়ে-কুপিয়ে আহতের অভিযোগ, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি মাদারীপুরে ইয়াবার বিরুদ্ধে অভিযানে বড় ধাক্কা—৬৫০ পিসসহ গ্রেপ্তার ৬ স্কুলে গিয়ে ছাত্রীদের উত্যক্ত, শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ—যুবকের ৩ মাসের কারাদণ্ড

পারিবারিক বিচ্ছেদের পর মানসিক সংকটে রাজশাহীতে যুবকের মৃত্যু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৪২৯ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

রাজশাহী নগরীতে পারিবারিক কলহ ও দীর্ঘদিনের মানসিক চাপের প্রেক্ষাপটে সবুর (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে কাশিয়াডাংগা থানাধীন পীর সাহেব এলাকার নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটি আনুমানিক চার থেকে পাঁচ দিন আগের হতে পারে। বাসার চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
নিহত সবুর পীর সাহেব এলাকার মৃত শামসুল হক খোকার ছেলে। তিনি দিনমজুর হিসেবে নেটের কাজ করতেন এবং এক সন্তানের জনক ছিলেন। সবুরের বড় ভাই হাবিবুর রহমান সুইট জানান, বুধবার সকাল ৯টার দিকে তাদের বড় বোন খুদন সবুরের বাসায় এসে দরজা বন্ধ ও দুর্গন্ধ লক্ষ্য করেন। পরে প্রাচীর টপকে ঘরের পেছন দিক দিয়ে প্রবেশ করে টিনের চালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সবুরের মরদেহ দেখতে পান।

পরিবারের সদস্যরা জানান, প্রায় এক বছর ধরে সবুরের সঙ্গে তার স্ত্রীর সম্পর্কের অবনতি ঘটে। গত পাঁচ মাস আগে তার স্ত্রী তালাক দিলে তিনি গভীর মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, এই মানসিক চাপ থেকেই এমন মর্মান্তিক ঘটনা ঘটতে পারে।

কাশিয়াডাংগা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com